সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

বগুড়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মির্জা সায়েম মাহমুদ পিপিএম, “৯৭/৯৯ বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বগুড়া জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। তাঁর যোগদানকে ঘিরে জেলা পুলিশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নবাগত পুলিশ সুপার মহোদয় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ শাহাদাত হোসেন, পিপিএম। পরে আনুষ্ঠানিক দায়িত্বভার হস্তান্তর সম্পন্ন হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্বভার গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি পেশাদারিত্ব, মানবিকতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যক্তিগত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহপাঠীরা। বিশেষ করে “৯৭/৯৯ বন্ধু মহল”-এর পক্ষ থেকে তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে গর্ব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
বন্ধুদের ভাষ্য, সায়েম সবসময়ই দায়িত্বশীল, সৎ ও মানবিক একজন মানুষ। কর্মজীবনের প্রতিটি ধাপে তিনি দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন। বগুড়ার মতো গুরুত্বপূর্ণ জেলায় পুলিশ সুপার হিসেবে তাঁর যোগদান জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা বৃদ্ধি এবং আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও গতিশীল করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বন্ধুদের পক্ষ থেকে জানানো শুভেচ্ছা বার্তায় বলা হয়, “প্রিয় বন্ধু সায়েম, বগুড়ার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে তোমার যোগদান আমাদের জন্য গর্বের। তোমার সততা, দক্ষতা ও নেতৃত্বগুণ ভবিষ্যতেও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে—এই প্রত্যাশা করি। তোমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করছি।”
নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে বগুড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102