কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা জেলার তিতাস উপজেলার নারান্দিয়া ক্লাস্টারের আওতাভুক্ত প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকদের নিয়ে দিনব্যাপী ‘চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ’ বর্তমানে চলমান রয়েছে। আজ ৮ এপ্রিল, বুধবার সকাল ৯টা থেকে দড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণে অত্র ক্লাস্টারের ৬টি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো: দুধঘাটা, মোহনপুর, দড়িগাঁও, বালুয়াকান্দি, কাকিয়াখালি এবং নতুন বাটেরার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বর্তমানে অনুষ্ঠানস্থলে প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উপস্থিত প্রশিক্ষক ও শিক্ষক মন্ডলীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রশিক্ষণ কেন্দ্রটি এখন একটি প্রাণবন্ত শিক্ষা বিনিময়ের কেন্দ্রে পরিণত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেলে সমাপনী আলোচনার মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটবে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক পদ্ধতি নিশ্চিত করতেই এই সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে।