শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময় কড়িকান্দি ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষের শুভেচ্ছা বগুড়ায়এনআরব ইসলামিক লাইফের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ, গ্রাহক আস্থার নতুন দৃষ্টান্ত

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক মার্চ মাসে ৩৭৭৮ টি ফৌজদারি ও ১৭৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩ এপ্রিল ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৬ সালের মার্চ মাসে ৩৭৭৮ টি ফৌজদারি ও ১৭৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতারকৃত ৬৮৬৩ জনের মধ্যে ৩৭০১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত মার্চ মাসে ৯২০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৫২ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ৭১ হাজার টাকা জরিমানা ও ৬৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অন্যদিকে ডিএমপির তেজগাঁও বিভাগ ১০৩৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৫০ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩৮৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির ওয়ারী বিভাগ ৬৬২ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৬১ টি মামলা রুজু করে। তাদেরকে ৩ লক্ষ ৮৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয় ও ২৫১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৪৬৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২১ টি মামলা রুজু করে এবং তাদেরকে ৮৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয় ও ১২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

তিনি আরও জানান, ডিএমপির মিরপুর বিভাগ ২০২৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ১০১৭ টি মামলা রুজু করে। তাদেরকে ৪ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৯২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অন্যদিকে জানান, ডিএমপির রমনা বিভাগ ৬৯০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৯৭ টি মামলা রুজু করে। তাদেরকে ১৭ হাজার টাকা জরিমানা ও ৫৮৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির লালবাগ বিভাগ ৪৮৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২৩ টি মামলা রুজু করে। তাদেরকে ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৪৩৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির উত্তরা বিভাগ ৫৭৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৫৭ টি মামলা রুজু করে এবং তাদেরকে ২ লক্ষ ৫৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয় ও ৩৬৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে ডিএমপির গত মার্চ মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ৯১৪টি মামলা করে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বর্তমান মাসে ২১৪ সহ সর্বমোট ১৭৪২ টি মামলা নিষ্পত্তি করে ও ৩ লক্ষ ১৮হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

গত মার্চ মাসে ট্রাফিক মতিঝিল বিভাগে ১৩০ টি মামলায় ১৩০ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৩৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। অন্যদিকে ডিএমপির তেজগাঁও বিভাগে ৭৩ টি মামলায় ৭৩ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ডিএমপির ওয়ারী বিভাগে ১৭২ টি মামলায় ১৭ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৪১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগে ৯৪ টি মামলায় ৯৪ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া, ডিএমপির মিরপুর বিভাগে ১২১ টি মামলায় ১২১ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৩৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।অন্যদিকে, রমনা বিভাগে ১০৬ টি মামলায় ১০৬ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৬১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও ডিএমপির লালবাগ বিভাগে ৭৮ টি মামলায় ৭৮ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৮ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সময়ে ডিএমপির উত্তরা বিভাগে ১৪০ টি মামলায় ১৪০ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৬১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102