রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে চর দখলকে কেন্দ্র করে হামলা, লুটপাট ও মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ! শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক বিজিবির মানবিক উদ্যোগ: পঞ্চগড়ে সীমান্তবর্তী প্রায় ৫০০ প্রান্তিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধামরাইয়ে বাজারের সড়ক দখলমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মানববন্ধন সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্পের ডিজাইন চূড়ান্ত হচ্ছে ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী আধুনিক প্রশিক্ষণ, সহজ ঋণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে তাঁতশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে —বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের বোমা সদৃশ বস্তু বোমা নয়; আতস্কিত না হওয়ার আহবান ডিএমপির ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ অল্প সময়েই অনন্য সাফল্য: প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে নতুন দৃষ্টান্ত স্থাপন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা কমিটিতে বিতর্কিত প্রকৌশলী জুয়েল

লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন মোহামেদ সালাহ

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

খেলাধুলা নিউজ :

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রিয় অ্যানফিল্ডকে বিদায় বলার কঠিন সিদ্ধান্তটি জানিয়ে দিলেন মোহামেদ সালাহ। লিভারপুলের জার্সিতে অসংখ্য রেকর্ড আর ট্রফি জয়ের মহাকাব্য শেষে চলতি মৌসুমেই অলরেডদের ডেরা ছাড়ছেন এই মিশরীয় ফরোয়ার্ড।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এক আবেগঘন ভিডিও বার্তায় লিভারপুল সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের প্রস্থানের ঘোষণা দেন তিনি।

গেল বছর দুই বছরের চুক্তির মেয়াদ বাড়ালেও নতুন কোচ আর্নে স্লটের সঙ্গে সালাহ’র রসায়নটা জমেনি খুব একটা। মাঠের লড়াইয়ে বারবার সাইডবেঞ্চে বসে থাকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে সালাহ বলেছিলেন, ‘আমাকে বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে।’ সেই তিক্ততা আর মাঠের পড়তি ফর্ম—সব মিলিয়েই বিদায়ের ঘণ্টা বেজে উঠেছিল আগেই। ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সেই দিনটি চলে এসেছে। এই শহর, এখানকার মানুষ আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। লিভারপুল কেবল একটি ক্লাব নয়, এটি একটি আবেগের নাম।’

২০১৭ সালে রোমা থেকে যোগ দেওয়ার পর সালাহ হয়ে উঠেছিলেন লিভারপুলের পুনর্জাগরণের নায়ক। ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে তিনি ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। তার ট্রফি ক্যাবিনেটে রয়েছে দুটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপসহ সম্ভাব্য সব শিরোপা। ব্যক্তিগত অর্জনেও তিনি ভাস্বর; চারবার জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার জীবনের সেরা সময়গুলো দিয়েছেন। আপনাদের কারণে আমি কখনো একা হাঁটব না (ইউ উইল নেভার ওয়াক অ্যালোন)।’

সালাহ’র ঘোষণার পর লিভারপুল কর্তৃপক্ষ এক বিবৃতিতে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ক্লাব জানায়, ২০২৫-২৬ মৌসুম শেষে দুই পক্ষের সম্মতিক্রমেই এই বিচ্ছেদ ঘটছে। অ্যানফিল্ডে সালাহ’র ৯ বছরের অবিস্মরণীয় অবদানকে যথাযথ সম্মানের সঙ্গে উদযাপন করা হবে। মৌসুমের বাকি সময়টুকু সালাহ নিজের সেরাটা দিয়ে শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে এই মহাতারকার পরবর্তী গন্তব্য সৌদি প্রো লিগ না কি অন্য কোথাও, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102