সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আর্সেনালকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা সিটির

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

খেলাধুলা নিউজ : ম্যানচেস্টার সিটি আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপ জিতে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে। জোড়া গোল করে আর্সেনালের বিপক্ষে ফাইনালে নায়ক হয়ে ওঠেন তরুণ মিডফিল্ডার নিকো ও’রাইলি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৯০ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই দারুণ এক মুহূর্ত উপহার দেন সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। ম্যাচের ৭ মিনিটে তিনি টানা তিনটি শট ঠেকিয়ে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান। ওই সময় কাই হাভার্টজ ও বুকায়ো সাকার চেষ্টা ব্যর্থ করে দেন তিনি।

ম্যাচের ৬০ মিনিটে এগিয়ে যায় সিটি। ডান দিক দিয়ে আক্রমণে গিয়ে শট নেন রায়ান চেরকি। সহজ সেই বলটি সামলাতে ব্যর্থ হন আর্সেনাল গোলরক্ষক কেপা আরিজাবালাগা। বল হাত ফসকে গেলে ফাঁকা পোস্টে হেড করে গোল করেন নিকো ও’রাইলি।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে সিটি। এবার ডান দিক থেকে ক্রস দেন ম্যাথিয়াস নুনেস, আর বক্সে প্রায় ফাঁকায় দাঁড়িয়ে আবারও হেডে জাল খুঁজে নেন ও’রাইলি।

দ্বিতীয় গোলের পর উচ্ছ্বাসে সাইডলাইন ধরে দৌড়াতে দেখা যায় সিটির কোচ পেপ গার্দিওলাকে। ২০২১ সালের পর আবারও এই শিরোপা জিতে নেন তিনি। একই সঙ্গে এই প্রতিযোগিতায় পঞ্চমবারের মতো শিরোপা জিতে নতুন রেকর্ড গড়েন গার্দিওলা।

ম্যাচে সুযোগের দিক থেকে পিছিয়ে ছিল না আর্সেনাল। দ্বিতীয়ার্ধে রিকার্ডো কালাফিওরির ভলি পোস্টে লাগে, আর গ্যাব্রিয়েল জেসুস–এর হেড ক্রসবারে লেগে ফিরে আসে। তবে ভাগ্য সহায় না হওয়ায় গোলের দেখা পায়নি তারা।

এই জয়ের মাধ্যমে দীর্ঘদিনের শিরোপা খরা কাটানোর পাশাপাশি মানসিক দিক থেকেও এগিয়ে গেল সিটি। সামনে প্রিমিয়ার লিগে আবারও মুখোমুখি হবে দুই দল, যেখানে শিরোপা লড়াইয়ে এই জয় বড় প্রভাব ফেলতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102