সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে সমাজসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত ‘আল-আকসা একতা সংঘ’, কুরআন প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলায় ধর্মীয় শিক্ষা বিস্তার ও সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘আল-আকসা একতা সংঘ’। সংগঠনের উদ্যোগে মাসব্যাপী পরিচালিত ‘ফ্রি আল-কুরআন প্রশিক্ষণ’ কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে।
তিতাস উপজেলার দুঃখিয়ারকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫টি গ্রামের বিভিন্ন বয়সের (নবীন ও প্রবীণ) প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সেরা ১০ জনকে বিশেষ সম্মাননা এবং সব মিলিয়ে মোট ৩৩ জন প্রশিক্ষণার্থীকে উৎসাহমূলক উপহার প্রদান করা হয়।

প্রশিক্ষণে মেধার স্বাক্ষর রাখা সেরা ১০ বিজয়ী হলেন, ১. আব্দুল মজিদ, ২. মতিন মিয়া, ৩. মো. শহিদুল্লাহ, ৪. মো. জাহিদ হোসেন, ৫. ডা. মোঃ শামসুল হক, ৬. জহিরুল ইসলাম, ৭. মো. ইয়ামিন, ৮. মো. কালন মিয়া, ৯. মোখলেসুর রহমান এবং ১০. মো. সুবেদ আলী।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বিগত এক বছরের মানবিক কাজের খতিয়ান তুলে ধরা হয়। ২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায়দের চিকিৎসা সহায়তা, মসজিদ নির্মাণে অনুদান এবং দুস্থ পরিবারকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন খাতে মোট ৩,১১,৩০০/- (তিন লক্ষ এগারো হাজার তিনশত) টাকা ব্যয় করেছে।

সংগঠনের সভাপতি মো. মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য একটি কুরআনমুখী ও আদর্শ সমাজ গড়ে তোলা। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের মূল শক্তি। আয়োজক কমিটির সদস্য, উপদেষ্টা মন্ডলী ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আল-আকসা একতা সংঘের এই উদ্যোগকে একটি ‘মডেল’ হিসেবে অভিহিত করেন এবং আগামীতেও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তথ্য সাকিব হোসেন

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102