সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

হরিণাকুণ্ডুতে সাংবাদিকদের ইফতার ও মতবিনিময় সভা

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠতা এবং সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে হরিণাকুণ্ডু উপজেলা রিপোর্টার্স ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামী আমির আলী আজম মোহাম্মদ আবু বক্কর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজের প্রতি একটি দায়বদ্ধতা। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার আমির মোঃ বাবুল হোসেন এবং সেক্রেটারি ইদ্রিস আলী। তারা বলেন, গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করে এবং সাংবাদিকদের দায়িত্বশীলতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটের হরিণাকুণ্ডু শাখার হরিণাকুণ্ডু প্রেস ইউনিটের সভাপতি মোঃ লাড্ডু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম।

ইফতার মাহফিলে হরিণাকুণ্ডু রিপোর্টার্স ইউনিটের প্রায় ৫০ থেকে ৬০ জন সাংবাদিক অংশ নেন। ইফতারের আগে ও পরে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বিভিন্ন বিষয়, পেশাগত চ্যালেঞ্জ এবং পারস্পরিক সহযোগিতার দিক নিয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102