সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার ৪নং কড়িকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। বরাদ্দ অনুযায়ী কার্ডপ্রতি ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও সুবিধাভোগীদের অনেককে অর্ধেক চাল দিয়ে বিদায় করার অভিযোগে পরিষদ প্রাঙ্গণে চরম উত্তেজনা দেখা দেয়।

সোমবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণের সময় শত শত নারী-পুরুষের উপস্থিতিতে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ডিজিটাল স্কেলের পরিবর্তে বালতি দিয়ে মেপে তাদের চাল দেওয়া হয়েছে।

বিশেষ করে বন্দারামপুরসহ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত চাল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন।
বিতরণ চলাকালে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেনের উপস্থিতিও স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বিতরণে অনিয়মের বিষয়ে কড়িকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসামৎ নার্গিস আক্তার জানান, আমি যখন চাল বিতরন শুরু করি ১০ কেজি করেই দেই, পরে মোহর মুন্সির লিষ্টের যেগুলো দিছে ঐগুলো নাকি কম হইছে তখন আমি ছিলাম না, ওনার লিষ্টের লোক গুলোকে ওনি দিয়েছে।

বিতরণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে কড়িকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহর মুন্সি বলেন, অসহায় মানুষের চাল আত্মসাৎ করার কোনো প্রশ্নই আসে না। মূলত কার্ডধারীর চেয়ে অতিরিক্ত মানুষ উপস্থিত হওয়ায় সবার অনুরোধে চাল কিছুটা কমিয়ে সবাইকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বালতি দিয়ে মেপে দ্রুত বিতরণ করার সময় ওজনে সামান্য কম-বেশি হতে পারে।

উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ সোহানুর রহমান জানান, তিনি উপস্থিত থেকে ৮৬০ জন সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ করেছেন। ওজনে কারচুপির বিষয়ে তিনি বলেন, যেহেতু বালতি দিয়ে মেপে চাল দেওয়া হয়েছে, তাই কিছুটা তারতম্য হতে পারে। তবে অর্ধেক কম হওয়ার কথা নয়।

সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবি, মানবিকতার দোহাই দিয়ে ১০ কেজির চাল ৫ কেজি করে দেওয়া সরকারি নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।
স্থানীয়রা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আগামীতে ডিজিটাল পরিমাপ নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রধানমন্ত্রীর উপহারের চাল নিয়ে এই অব্যবস্থাপনা প্রান্তিক মানুষের ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102