সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আগামী অর্থবছর সরকারের ঋণ গ্রহণ ৩ লাখ কোটি টাকা ছাড়াতে পারে গাজায় ইসরাইলি হামলায় ৯ পুলিশসহ নিহত ১৩ সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর —— আখতার হোসেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সরাইল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ দ্রুত শুরু হবে —–সিলেটে শ্রমমন্ত্রী বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর এ্যাডগ্রেড অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন ——সেতু সচিব গার্ডিয়ান লাইফের সহযোগিতায় ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর —— আখতার হোসেন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

রবিবার, ১৫ মার্চ ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রধানতম দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের। রোববার রাজধানীর বিজয় সরণিতে এক রেস্তোরাঁয় ন্যাশনাল প্রফেশনাল এলায়েন্স আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, সাংবিধানিকতার দোহাই দিয়ে সংস্কার আটকে রাখলে শেখ মুজিবুর রহমানের ছবি কেন সরকারি অফিসে নেই। সাংবিধানিকতার দোহাই দিলে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংসদে প্রধানমন্ত্রীর অফিসে লেখা হয়েছে, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে এটা যেমন সম্ভব হয়েছে। তেমনিভাবে সংবিধানে সংস্কার পরিষদ না থাকলেও জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই তা করতে হবে।

আখতার হোসেন আরও বলেন, এই সালাহউদ্দিন আহমেদ ঐক্যমত্য কমিশনে বলেছিলেন, সংসদ সদস্যরা জুলাই সনদের শর্তগুলো মানতে বাধ্য থাকবেন আর এখন তিনিই সংসদে এসে তা মান্য করছেন না। সালাহউদ্দিন আহমেদের সেই সময়ের বক্তব্য আজ ভাইরাল হয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার বিচার কীভাবে হবে সংস্কার কীভাবে হবে এসব কথা জিজ্ঞেস করলে একটি দল উটপাখির মতে মাথা বালুর মধ্যে গুজে দিত। মাথাটা বের করলেই বলত নির্বাচন, নির্বাচন নির্বাচন। তসবির সবগুলো দানায় একটাই শব্দ নির্বাচন আর নির্বাচন। আমরা বলেছিলাম খাওদাও লুটপাটের জন্য নির্বাচনের কথা বলছে, তারা বলতো নির্বাচনের পর সংস্কার হবে। এখন তারা বলছে সংবিধানে লেখা নেই।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা সংস্কার চায় না সংবিধানের কথা বলে সংস্কার করতে চায় না তাহলে তাদের ওয়াশআউট করে দিয়ে ২০২৯ সালে একটি নির্বাচন হবে সেখানে যারা সংস্কার চায় তাদের মাধ্যমে একটি সংসদ গঠন হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা বলছে আমার কথার কারণে নাকি একজন অসুস্থ হয়ে গিয়েছে। সবাই বড় বড় ডাক্তার হয়ে গিয়েছে। রাজনীতির মাঠে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে কেউ অসুস্থ হয়ে যায় নাকি। যতদিন রাজনীতিতে আছি ততদিন চাদাবাজ সন্ত্রাসী ও লুটপাটের বিরুদ্ধে লড়ে যাব, এই লড়াই থামবে না।

ন্যাশনাল প্রফেশনাল এলায়েন্সের ইফতারে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক প্রমুখ

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102