সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরাইল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ দ্রুত শুরু হবে —–সিলেটে শ্রমমন্ত্রী বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর এ্যাডগ্রেড অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন ——সেতু সচিব গার্ডিয়ান লাইফের সহযোগিতায় ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন মোল্লাহাটে গুলিতে শ্রমিকলীগ নেতা ও ব্যবসায়ী সোহাগ শেখ নিহত, এক সপ্তাহ আগেই গুলিবিদ্ধ হন ম্যানেজার ৩,০০,০০০ (তিন লক্ষ) জাল টাকাসহ ০১ জন পেশাদার জাল টাকা ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের স্টাফ ও হকারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৩ জন আহত ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস, চট্রগ্রাম আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর এ্যাডগ্রেড অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন ——সেতু সচিব

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ আজ গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্প (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)-এর আবদুল্লাহপুর ইন্টারসেকশন পরিদর্শন করেন। বিআরটি প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে উত্তীর্ণ হওয়াঁয় এবং প্রস্তাবিত আরডিপিপি একনেক কর্তৃক অনুমোদিত না হওয়ায় এবং ঠিকাদার না থাকায় উক্ত ইন্টারসেকশনের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। জনদুর্ভোগ লাঘবের স্বার্থে উক্ত প্রকল্পের এ্যাটগ্রেডের আব্দুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গী ইউ-টার্ন অংশের রিজিড পেভমেন্ট কাজটি প্রকল্প থেকে পৃথক করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেটে বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচিত ঠিকাদারের সাথে ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে চুক্তি স্বাক্ষর এবং ০১ মার্চ ২০২৬ তারিখে কার্যাদেশ প্রদান করা হয়েছে।

মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নির্দেশনার আলোকে গত ০৫ মার্চ ২০২৬ হতে উক্ত অংশের অস্থায়ী মেরামত কাজ জরুরিভিত্তিতে শুরু হয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ঠিকাদার কর্তৃক উক্ত অংশের অস্থায়ী মেরামত কাজ করা হয়েছ। এর ফলে জনভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে। পরিদর্শনকালে সচিব উক্ত অংশের অস্থায়ী মেরামত কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং স্থায়ী অর্থাৎ রিজিড পেভমেন্ট কাজের বর্তমান অবস্থা সম্পর্কে দায়িত্বরত প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য গ্রহণ করেন। একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে সে অনুযায়ী রিজিড পেভমেন্ট কাজটি যথাসময়ে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সচিব সেতু বিভাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য সদয় নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী এই এবারের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সার্বক্ষণিক মনিটরিং করছেন।

পরিদর্শনকালে সচিব সেতু বিভাগ বলেন, বিআরটি প্রকল্প ঢাকা ও গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি প্রকল্প। আবদুল্লাহপুর অংশটি এই প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল। জনদুর্ভোগ কমিয়ে রিজিড পেভমেন্ট কাজটি গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

পরিদর্শনকালে সেতু সচিব আবদুল্লাহপুর ইন্টারসেকশনের ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থাও পর্যবেক্ষণ করেন। তিনি প্রকল্পের প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এই অংশের রিজিড পেভমেন্ট এর নির্মাণকাজের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কাজ চলাকালীন আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার দিকে যানবাহন চলাচলে যানজট নিরসন এবং জনসাধারণের চলাচলের পথ সুগম রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি প্রকল্পের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং বিশেষ করে বর্ষা মৌসুমের আগে এবং যানজট নিরসনে নির্মাণ এলাকায় যথাযথভাবে পুলিশের সাথে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মী ও কর্মকর্তাদের উদ্দেশে সচিব বলেন, বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশটি এই করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। আসন্ন ইদে জনসাধারণের ভোগান্তি লাঘবে আমরা দিনরাত অস্থায়ী মেরামত কার্যক্রম করে যাচ্ছি। ইদে যাত্রীদের স্বাচ্ছন্দ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য এখন প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম করছে। ইদের পরে এ্যাডগ্রেডের এ অংশের পূর্ণ সংস্কার কাজ পুরোদমে চালু হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102