রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু-র মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৪ মার্চ ২০২৬

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট, দক্ষ ক্রীড়া সংগঠক ও বিকেএসপি-র সাবেক উপ-পরিচালক শামিমা সাত্তার মিমু-র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, শামিমা সাত্তার মিমু ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। অ্যাথলেট হিসেবে একসময় খ্যাতি অর্জণের পাশাপাশি পরবর্তীতে প্রশিক্ষক ও সংগঠক হিসেবে দেশের অ্যাথলেটিক্সের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন একজন দক্ষ অভিভাবক ও সত্যিকারের ক্রীড়াপ্রেমীকে হারালো। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে তাঁর কৃতিত্ব ও কর্মময় জীবন নতুন প্রজন্মের অ্যাথলেটদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102