রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন: বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

বিরামপুরে মরহুম আফতাব উদ্দিন স্যার ডাবল গরু ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: পহেলা এপ্রিল মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে কাটলা উচ্চবিদ্যালয়ের মাঠে মরহুম আফতাব উদ্দিন স্যার ডাবল গরু ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফুটবল ফাইনাল খেলার উদ্ভধোনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিরামপুর উপজেলার সভাপতি আলহাজ্ব মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন, এসময় কাটলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নাজির হোসেন মন্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন এ সময় বলেন মরহুম আফতাব উদ্দিন স্যার ডাবল গরু ফুটবল টুর্নামেন্ট ২০২৫ -এর ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন দল দিনাজপুরকে অভিনন্দন এবং সেই সাথে রানার্স আপ দল স্বাগতিক কাটলার জন্য শুভ কামনা। দুই দলই ভালো খেলেছে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি কাটলা ক্রীডা একাডেমির প্রতি সুন্দর একটি টুর্নামেন্ট এর আয়োজন করার জন্য।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102