রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে সাথে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা তিতাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল আর নেই, বিকেলে জানাজা পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করলেন আইজিপি কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের জামিরতায় প্রযুক্তিনির্ভর ‘ভিশন সেন্টার’ উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি: তথ্যমন্ত্রী টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ

তরুণ ছেলে-মেয়েদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলায় সম্পৃক্ত করাই সরকারের মূল লক্ষ্য

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৪ শ্রাবণ (১৯ জুলাই ২০২৬ খ্রি.):

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও অঙ্গীকার হলো আমাদের তরুণ ছেলে-মেয়েদের কেবল শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না রেখে খেলাধুলাতেও ব্যাপকভাবে সম্পৃক্ত করা; যাতে তারা তাদের চরিত্র গঠন করতে পারে, শারীরিক বিকাশ ঘটাতে পারে।

গতকাল রাজধানীর মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১, সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ানশিপ ২০২৬ এবং ২য় অনূর্ধ্ব-১৪ কারাতে কাপ -এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, কারাতে কেবলই একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বের মেলবন্ধন তৈরি করতেও সাহায্য করে। কারাতের মাধ্যমে এই বন্ধুত্ব ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে পৌঁছাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন ।

মন্ত্রী খেলোয়াড়দের প্রদর্শিত বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102