মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বীমা কোম্পানির লাইসেন্স ফি মওকুফ চেয়েছে বিআইএ হরিপুরে চাচার জমি দখলের চেষ্টায় ভাতিজা কুমিল্লা তিতাসের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে স্থানীয় এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার কুমিল্লা তিতাসে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেম্বুপুরে মাটি কাটার মহোৎসব

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৪ ফাল্গুন (০৯ মার্চ), ২০২৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রবাসীদের সর্বাত্নক সহযোগিতায় কাজ করছে সরকার। যুদ্ধ শুরু হওয়ার পরপরই তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। মনিটরিং টিমের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রবাসীদের নিয়মিত খোঁজখবর রাখছেন৷

মন্ত্রী আজ (সোমবার) বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে দুবাইয়ে নিহত আহম্মদ আলীর জানাযার পূর্বে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিশন প্রবাসীদের সুরক্ষায় একযোগে কাজ করছে৷ যুদ্ধে বাংলাদেশি ৪ জন প্রবাসী নিহত হলেও একজনের লাশ দেশে এসেছে, বাকীদের লাশও সেদেশের আনুষ্ঠানিকতা শেষ হলে সরকারি খরচে দেশে আনা হবে। আমরা নিহতদের সকলের পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং নিয়মিত খোঁজখবর রাখছি।

মন্ত্রী আরও বলেন, যারা আহত হয়েছে দূতাবাসের মাধ্যমে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যুদ্ধের কারণে যারা কর্মহীন এবং গৃহবন্দী হয়ে আছে তাদেরকেও খুঁজে বের করে দূতাবাসের মাধ্যমে খাবার ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। এসময় মন্ত্রী নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান।
এর আগে মন্ত্রী প্রবাসী আহম্মদ আলীর লাশ নিয়ে বড়লেখায় পৌঁছালে নিহতের বাড়িতে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়৷ মন্ত্রী এ সময় শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও কঠিন সময়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102