সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি ——নাহিদ ইসলাম

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৬ মার্চ শুক্রবার, ২০২৬

আজ ০৬ মার্চ শুক্রবার রাজধানী উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আগে জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, এখন জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। গোটা দেশ এভাবে চলছে। শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে। শুধু একটা দলের জায়গা আরেকটি দল বসেছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।

বিএনপি সরকার গঠনের পর সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শাপলা কলিতে ভোট দেওয়ায়
কারণে নোয়াখালীর হাতিয়ায় নারীকে ধর্ষণ করা হয়েছে। সারাদেশে নারী নিপীড়ন, শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে ।

এতকিছুর পরও সুশীল সমাজ, নারী অধিকার কর্মীরা চুপ আছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না। মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সবসময় সরব থাকবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102