বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর কুমিল্লা তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত, জাল যার জলা তার –ভূমিমন্ত্রী বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কুমিল্লা তিতাস জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজী মুকবুল হোসেনকে দেখতে চায় এলাকাবাসি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত

নীরবতার পর এবার গাইলেন জাতীয় সংগীত, স্যালুটও করলেন ইরানি ফুটবলাররা

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার : এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সংগীতের সময় এক ভিন্ন দৃশ্য দেখা গেল ইরান দলের মধ্যে। প্রথম ম্যাচে যেখানে নীরব দাঁড়িয়ে ছিলেন খেলোয়াড়রা, সেখানে এবার সংগীতের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তারা; একইসঙ্গে দিয়েছেন সামরিক স্যালুটও।

সিডনির ম্যাচে ইরানের খেলোয়াড়দের এমন আচরণ গ্যালারিতেও আলোচনার জন্ম দেয়। কিছু দর্শক আবার জাতীয় সংগীতের সময় তাদের স্যালুট ও গান গাওয়ার প্রতিক্রিয়ায় দুয়োও দেন।

এর কয়েক দিন আগেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে ইরানি ফুটবলাররা জাতীয় সংগীত চলাকালে নীরব ছিলেন। তখন তাদের সেই অবস্থানকে অনেকে ব্যাখ্যা করেছিলেন ইরানের চলমান অস্থির পরিস্থিতির প্রতিফলন হিসেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর দেশজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার ছায়া পড়েছিল দলের ওপরও।

যদিও খেলোয়াড়দের আচরণে এই পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে অস্ট্রেলিয়াভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল টিভির সাংবাদিক আলিরেজা মোহেব্বি দাবি করেছেন, খেলোয়াড়দের ওপর সংগীত গাওয়ার নির্দেশনা ছিল।

বিবিসির অংশীদার সংবাদমাধ্যম এবিসিকে তিনি বলেন, ‘এটা খুবই পরিষ্কার যে ইরানের সরকার এবং দলের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তারা খেলোয়াড়দের জাতীয় সংগীত গাওয়া ও স্যালুট দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

মাঠের বাইরে ইরানের পরিস্থিতিও দিন দিন আরও জটিল হয়ে উঠছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর দেশটিতে এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এই পরিস্থিতির মধ্যেই দল নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন কোচ মারজিয়ে জাফারি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কেউ যুদ্ধ চায় না, যা ঘটছে তা কেউই পছন্দ করছে না।’

তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এখানে এসেছি ফুটবল খেলতে।’

মাঠে অবশ্য কঠিন সময়ই কাটছে ইরানের। অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হারায় টুর্নামেন্টে তাদের অবস্থান এখন নাজুক। নকআউট পর্বে যেতে হলে আগামী রোববার ফিলিপাইনের বিপক্ষে ম্যাচে জিততেই হবে তাদের।

এদিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট স্টেডিয়ামের বাইরে ম্যাচের আগে বেশ কিছু ইরানি–অস্ট্রেলিয়ান সমর্থক জড়ো হন। তাদের হাতে দেখা যায় অস্ট্রেলিয়া, ইসরায়েল এবং ইরানের বিপ্লব-পূর্ব পতাকা যা পুরো ঘটনাকে আরও রাজনৈতিক মাত্রা দেয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102