আলী আহসান রবি :
বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৫
জাপান সরকার আজ বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং আশ্রয় নির্মাণ সামগ্রী, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্ন রান্নার চুলা সরবরাহের জন্য ২৬ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।
বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাননীয় সাইদা শিনইচি এবং বাংলাদেশে ইউএনএইচসিআর-এর রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জাপানের উদার সহায়তায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রাখতে পারছে, যেখানে ১১ লাখ ৮০ হাজারেরও বেশি রাষ্ট্রহীন রোহিঙ্গা অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। মিয়ানমারে লক্ষ্যভিত্তিক নিপীড়ন ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পরও রোহিঙ্গা পরিবারগুলো নিরাপত্তা, সুরক্ষা ও টিকে থাকার জন্য ব্যাপকভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
মৌসুমভিত্তিক ভারী বর্ষণ, ঝড়ো হাওয়া ও খরার ঝুঁকিতে থাকা ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে অধিকাংশ রোহিঙ্গা আশ্রয়কেন্দ্র বাঁশ ও ত্রিপল দিয়ে নির্মিত, যা নিয়মিতভাবে জরুরি মেরামতের প্রয়োজন হয়। জাপানের সহায়তায় প্রায় ৩,৩০০টি পরিবারের জন্য প্রয়োজনীয় মেরামত উপকরণ সরবরাহ করা হবে এবং রোহিঙ্গা সম্প্রদায় থেকে ৩০০ জন আশ্রয় স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ ও সম্পৃক্ত করা হবে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য পোস্টের মাধ্যমে স্বাস্থ্যসেবা জোরদার করা হবে এবং ১৬২ জন শরণার্থীকে কমিউনিটি স্বাস্থ্যকর্মী হিসেবে সম্পৃক্ত করা হবে। এ ধরনের গুরুত্বপূর্ণ জীবিকাভিত্তিক সুযোগ আত্মনির্ভরশীলতা ও সম্প্রদায়ের অংশগ্রহণমূলক মালিকানা বোধ জোরদার করে এবং আশার সঞ্চার করে।
ফ্রেইসেন বলেন, “রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির নবম বছরে প্রবেশের প্রাক্কালে জাপানের জনগণের ধারাবাহিক সহায়তা সত্যিই প্রশংসনীয়। বৈশ্বিক সহায়তায় বড় ধরনের কাটছাঁট জীবনরক্ষাকারী কর্মসূচিকে হুমকির মুখে ফেলছে এবং অর্জিত গুরুত্বপূর্ণ অগ্রগতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের উদার আতিথেয়তাপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে অংশীদারিত্বে আমাদের শরণার্থীদের মর্যাদা ও কল্যাণ রক্ষা ও উন্নত করতে হবে, যতক্ষণ না মিয়ানমার প্রসঙ্গে রাজনৈতিক অগ্রগতি নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি করে।”
রাষ্ট্রদূত সাইদা আশা প্রকাশ করেন যে জাপান সরকারের এই সহায়তা রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, “বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জরুরি সহায়তার জন্য ইউএনএইচসিআরে জাপানের অতিরিক্ত তহবিল ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। আমরা বিশ্বাস করি,
ইউএনএইচসিআরের সাথে এই অংশীদারিত্ব বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনবে। রোহিঙ্গা সম্প্রদায়ের আরও নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে জাপান অঙ্গীকারবদ্ধ।”
এই অনুদানের মাধ্যমে ৩২,০০০ রোহিঙ্গা পরিবারের জন্য চুলা সেটও সরবরাহ করা হবে। ইউএনএইচসিআরের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিতরণ কার্যক্রমের পরিপূরক হিসেবে এসব চুলা পরিচ্ছন্ন রান্নার সমাধান দেবে এবং জ্বালানি কাঠ সংগ্রহ ও ব্যবহারের ঝুঁকি দূর করবে। এতে নারী ও কিশোরীরা সুরক্ষাজনিত ঝুঁকি থেকে অনেকাংশে মুক্ত থাকবে এবং শিশুরা শ্রেণিকক্ষে বেশি সময় কাটাতে পারে। এলপিজি পরিবেশগত ক্ষতি রোধ করে, যা এলাকার পাহাড়ি বনভূমির পুনরুদ্ধারে সহায়তা করে।
বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ে ইউএনএইচসিআর ও এর অংশীদাররা রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) হালনাগাদের প্রস্তুতি নিচ্ছে। ২০১৭ সাল থেকে জাপান রোহিঙ্গা সংকটে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রায় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে। বৈশ্বিক মানবিক সহায়তা যখন ক্রমাগত সংকুচিত হচ্ছে, তখন টেকসই সমাধান অর্জিত না হওয়া পর্যন্ত জাপানের মতো দাতাদের ধারাবাহিক ও দৃঢ় সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
___
PRESS RELEASE
*Japan and UNHCR sign USD 2.6 million assistance to Rohingya refugees in Cox’s Bazar*
The Government of Japan today renewed its commitment to Rohingya refugees in Bangladesh, pledging USD 2.6 million for shelter materials, primary healthcare, and clean cooking sets.
An Exchange of Notes was signed by H.E. Mr. SAIDA Shinichi, Ambassador of Japan to Bangladesh, and Ivo Freijsen, UNHCR Representative in Bangladesh.
Japan’s generous support enables UNHCR, the UN Refugee Agency, to maintain critical services in one of the world’s most densely populated refugee camps, where 1.18 million stateless Rohingya reside in precarious conditions. Nine years since being forced to flee targeted persecution and conflict in Myanmar, Rohingya families still depend heavily on humanitarian assistance for safety, protection and survival.
In congested camps seasonally exposed to torrential rain, strong winds and drought, most Rohingya shelters are built of bamboo and tarpaulin, and regularly require urgent repairs. Japan’s commitment covers essential repair materials for some 3,300 households, as well as the training and engagement of 300 shelter volunteers from the Rohingya community. It also strengthens health services through primary healthcare centres and health posts and engaging 162 refugees as community health workers. These crucial livelihoods opportunities promote self-reliance and community ownership, and create hope.
“The people of Japan’s steady support is deeply appreciated as the Rohingya enter their ninth year of displacement,” said Mr. Freijsen. “Steep reductions in global aid threaten lifesaving programmes and risk reversing critical achievements. In partnership with generous Bangladeshi host communities, we must safeguard and improve refugees’ dignity and well-being until political engagement in the context of Myanmar enables conditions for safe and voluntary return.”
Ambassador SAIDA expressed his hope that the support from the Government of Japan will lead to improved living conditions for Rohingya refugees.
“I am delighted to announce Japan’s supplementary fund to UNHCR for critical assistance to Rohingya refugees in Bangladesh.. We are confident this partnership with UNHCR will bring tangible positive change, and Japan remains committed to supporting a more secure and stable future for the Rohingya community,” said Ambassador SAIDA.
The grant also provides stove sets for 32,000 Rohingya households. Complementing UNHCR’s liquified petroleum gas (LPG) distribution, these stove sets offer refugees cleaner cooking solutions, eliminating risks linked to firewood collection and use. Women and girls face fewer protection challenges, and children spend more time in classrooms. LPG also prevents environmental degradation, allowing restoration of the area’s forested hills.
UNHCR and its partners, working with the Government of Bangladesh, are preparing to launch the 2026 updated Joint Response Plan (JRP) for the Rohingya humanitarian crisis. Japan has been a leading partner in the Rohingya response, contributing over USD 260 million to UNHCR and other UN agencies as well as Bangladeshi NGOs since 2017. As humanitarian support continues to shrink globally, sustained and steadfast assistance of donors such as Japan is crucial until a durable solution can be achieved.