রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাবেক দুই কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

বিশেষ বিজ্ঞপ্তিঃ ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাহমুদ হাসান এবং প্রতিষ্ঠানটির সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) জান্নাতুন নেসা জাকিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। উল্লেখ্য, দু’জনের মধ্যে মাহমুদ হাসান বর্তমানে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত আছেন।

আজ বুধবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)’র পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই দুই কর্মকর্তার মধ্যে মাহমুদ হাসান বর্তমানে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল উক্ত দুই কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে বুধবার (৪ মার্চ) আদালতে আবেদন করেন। মাহমুদ হাসানের বিষয়ে আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। পাশাপাশি দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা একটি মামলাও তদন্তাধীন।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়নের চেষ্টা করতে পারেন। এ প্রেক্ষিতে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। অপরদিকে, জান্নাতুন নেসা জাকিয়ার ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন এবং দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন-এমন তথ্য অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ফলে অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102