মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ ব্রাসেলস আলোচনা বাংলাদেশ-ইইউ এবং বাংলাদেশ-বেলজিয়াম ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে …..স্বাস্থ্যমন্ত্রী হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাতকে সরকারি জিম্মায় থাকা নৌকায় দুর্ধর্ষ চুরি: ২ লক্ষ ৪০হাজার টাকার ইঞ্জিন ও যন্ত্রাংশ গায়েব

মো: রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

​ক্রাইম রিপোর্টার, মোঃ রুবেল আহমদ :

৪ মার্চ বুধবার (২০২৬)

​সুনামগঞ্জের ছাতকে সিলেট বন বিভাগ বিট কর্মকর্তার জিম্মায় থাকা জব্দকৃত একটি স্টিল বডি নৌকা থেকে ইঞ্জিনের গিয়ার বক্স প্রায় ২লক্ষ ৪০ হাজার টাকার মূল্যের মালামাল চুরির অভিযোগ উঠেছে। সুরমা নদীর তীরের ফরেস্ট অফিস সংলগ্ন ঘাট থেকে এই চুরির ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

​ঘটনার প্রতিকার চেয়ে নৌকার মালিক মো. শিপন গত ১ মার্চ(২০২৬) তারিখে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ঘটনার প্রেক্ষাপট:
​অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট ২০২৫ তারিখে ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বন বিভাগের এক যৌথ অভিযানে ‘আদিবা নৌ-পরিবহন ও শিমরান নৌ-পরিবহন’ নামক বিশাল একটি স্টিল বডি নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে নৌ-পুলিশের অনুরোধে নৌকাটি সুরমা নদীর তীরে ফরেস্ট অফিসের ঘাটে সরকারি হেফাজতে ও বিট কর্মকর্তা আইয়ুব খানের জিম্মায় রাখা হয়েছিল।

​নৌকার মালিক মো. শিপন নিয়মিত বিরতিতে নৌকাটি তদারকি করতে গেলে আইয়ুবখান বাধা দেন নৌকায় প্রবেশ করলে শিপন মিয়া(৩৯) কে আইনের আওতায় আনা হবে ।

গত ১ মার্চ তারিখে দুপুরে ঘাটে গিয়ে তিনি দেখেন, নৌকার কেবিনের তালা ও শিকল ভাঙা। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, নৌকার হৃদপিণ্ড সদৃশ মূল্যবান সব যন্ত্রাংশ উধাও।

​লিখিত অভিযোগে শিপন দাবি করেন, পরিকল্পিতভাবে নিচের মালামালগুলো চুরি করা হয়েছে:

​২টি গিয়ার বক্স ও পিতলের আনুমানিক বাজার মূল্য ১লক্ষ টাকা।
​পিতলের প্রপেলার (পাখা) মূল্য ৭০,০০০ টাকা।
​১টি বড় ব্যাটারি ও সোলার প্যানেল সহ অন্যান্য সরঞ্জাম: মূল্য প্রায় ৩০ হাজার টাকা। ২ টা কাঠের সিঁড়ি মূল্য ২০ হাজার টাকা একটা নোঙ্গর ১৫ হাজার টাকা গ্যাসের চুলা একটি সিলিন্ডার মূল্য ৫ হাজার টাকা
​সব মিলিয়ে প্রায়, ২, লক্ষ ৪০’ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
​অভিযুক্ত ও সন্দেহভাজন:
​নৌকার মালিক এই ঘটনার পেছনে সুনির্দিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
১. মো. আইয়ুব খান (৫২), পিতা- মৃত আব্দুল জব্বার খান।

​অভিযোগকারীর দাবি, বিবাদী যোগসাজশ করে সরকারি হেফাজতে থাকা নৌকা থেকে এই বিপুল পরিমাণ মালামাল চুরি করে অন্যত্র সরিয়ে ফেলেছে।
​ভুক্তভোগীর আকুতি:
​নিঃস্ব হওয়া নৌ-ব্যবসায়ী শিপন বলেন, “সরকারি জিম্মায় থাকা অবস্থায় আমার এত বড় ক্ষতি হবে তা কখনো ভাবিনি। আমি এর সুষ্ঠু তদন্ত এবং আমার চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102