রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে এসএসএফের নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিআইপি (Very Important Person) হিসেবে ঘোষণা করেছে সরকার। গত ১০ ফেব্রুয়ারি এক সরকারি গেজেটে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাঁকে এই বিশেষ রাষ্ট্রীয় সম্মান ও সুরক্ষা প্রদান করা হয়েছে। এর ফলে ক্ষমতা ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ-এর কঠোর নিরাপত্তা বেষ্টনী ও ভিভিআইপি মর্যাদা ভোগ করবেন তিনি।

রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোঃ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে ড. ইউনূস দায়িত্ব ছাড়ার পরও দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় সর্বোচ্চ স্তরের প্রটোকল ও নিরাপত্তা সুবিধা পাবেন। এটি তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর বিশেষ অবস্থানের প্রতি সরকারের শ্রদ্ধার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

অবশ্য দায়িত্ব পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টাকে এই মর্যাদা দেওয়ার বিষয়টি বাংলাদেশে নতুন নয়, তবে এবারের সময়সীমা আগের চেয়ে কয়েকগুণ বাড়ানো হয়েছে। এর আগে ২০০৬ সালের ২৯ অক্টোবর এক গেজেটের মাধ্যমে তৎকালীন বিদায়ী প্রধান উপদেষ্টাকে তিন মাসের জন্য একই ধরনের মর্যাদা দেওয়া হয়েছিল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102