দিনাজপুর প্রতিনিধি :
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলার ১৩ থানার বিভিন্ন ঈদগাহ মাঠে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি ঈদের জামাতেই জেলা পুলিশ কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ সকাল ৯:০০ ঘটিকায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে প্রায় লক্ষাধিক মুসুল্লির উপস্থিতিতে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
এ জামাতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন সহ সমাজের বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ।
এসময় পুলিশ সুপার মহোদয় শুভেচ্ছা বক্তব্যে বলেন, সু-শৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে মাঠে আসায় এবং নামাজ আদায় করার জন্য মুসুল্লিগণকে ধন্যবাদ প্রদানসহ পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকায় সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।