পেয়ার আলী, রানীশংকৈল: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রফিক ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে রফিক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবর রহমান। অভিযানে সহযোগিতা করেন পুলিশসহ অফিসের চৌকস দল।
দেখা যায়, প্রতিদিন প্রায় ২০০০ টাকার তেল ভোক্তাকে কম দেওয়া হয়। উক্ত অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮-এর ২৯ ধারায় রফিক ওয়েল ফিলিং স্টেশনটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মুজিবর রহমান জানান– রফিক ফিলিং স্টেশনটিতে পরিমাপে কম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ অভিযানে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।