রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

ঈদুল ফিতর উপলক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার শুভেচ্ছা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩০ মার্চ ২০২৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশবাসী তথা সকল অঞ্চলের সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পবিত্র রমজানে দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে।

‘ঈদ’ হলো ভালোবাসা, খুশি ও সম্প্রীতির বন্ধন। তিনি বলেন, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের সমাজ থেকে সকল অন্যায়, দুর্নীতি, নির্যাতন দূর করে পরস্পরের প্রতি যত্নশীল হতে হবে, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি সকলকে ভেদাভেদ ভুলে পবিত্র ঈদুল ফিতর এর পবিত্রতা রক্ষা করে আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সকলের প্রতি আহবান জানান। তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন এবং নিরাপদভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102