শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা, র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার-১

আবদুল্লাহ আল আমিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিনঃ
রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে থানায় মামলা;র‌্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার হয়েছে। জানা যায়, মামলার আসামিদের সাথে ভিকটিমের পারিবারিক  বিষয়াদিসহ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলমান ছিল। এরই জেরে ৩০ জানুয়ারী/২০২৬ ইং তারিখ সকালে ভিকটিম নিজের ভুট্টা ক্ষেত থেকে বাড়িতেফেরার পথে পীরগঞ্জ থানাধীন কুমরসই দাখিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বের পাকা রাস্তার উপরপৌঁছা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা মামলার আসামির হাতে থাকা ধারালো ছোরা দ্বারাভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখমকরে। ভিকটিম গুরুতর আঘাতের ফলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন।

এ সময়স্থানীয় লোকজন উদ্ধারের জন্য আসলে হামলাকারীগণ দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। অধিক রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়েরংপুর জেলা পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ওলোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দাতৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল ১৮ফেব্রুয়ারী দুপুরে জিএমপি, গাজীপুর সদর থানাধীন দক্ষিণ কাউলতিয়া বাউপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি রংপুর জেলার পীরগঞ্জ থানার কুমরসই এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মোঃ নুর আমিন (৩৮)কে  গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোম্বামী ঘটনারসত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্টথানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাকারবারীসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছেএবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
রংপুর অফিস
০১৭২৬৭৬০১৮৯

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102