শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নিশ্চিন্তপুর এলাকায় মহসিনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৯টার দিকে আগুন লাগে।
আগুনে বাড়ির ছয়টি বড় কক্ষ ও চারটি ছোট (পকেট) রুম সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় ভাড়াটিয়া বিলকিস, আবু তাহের, নাদিরা, ওয়াজ করনি, মরিয়ম সিলা ও হামিদসহ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হন। তারা সবাই স্থানীয় গার্মেন্টস কারখানায় কর্মরত। অগ্নিকাণ্ডের সময় সবাই কর্মস্থলে থাকায় আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা জানান, তাদের ঘরে থাকা আসবাবপত্র, পোশাক-আশাক ও নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সকালে যে পোশাক পরে কাজে গিয়েছিলেন, সেটিই এখন তাদের একমাত্র সম্বল বাড়ির মালিক মোহসিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও এলাকায় পর্যাপ্ত রাস্তা না থাকায় গাড়ি প্রবেশ করতে পারেনি। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে সবকিছু পুড়ে যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মরিয়ম স্বামীহীন। তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে গার্মেন্টসের আয়ে সংসার চালান। আকস্মিক এই অগ্নিকাণ্ডে তার পরিবার চরম দুর্দশায় পড়েছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও এলাকায় সড়ক সুবিধা উন্নয়নের দাবি।