রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

নিহত জামায়েত কর্মীর পরিবারের খবর নিতে নিকলীর হাওড়ে ড: শফিকুর রহমান

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলীর প্রত্যন্ত হাওড় জনপদ ছাতির চর এ বাস দূর্ঘটনায় নিহত এক কর্মীর কবর জিয়ারত ও তার পরিবারের খোজ- খবর নিতে হঠাৎ ছুটে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ড. শফিকুর রহমান। যোগাযোগ বিচ্ছিন্ন হাওড়ে এই প্রথম কোন বড় নেতার আগমনে স্থানীয়দের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। যৌথবাহিনীর নিরাপত্তা বলয় ভেদ করে ডা. শফিকুর রহমানের কাছ চলে যান সাধারণ মানুষ, তাকে এক নজর দেখতে।

গত ৩রা ফেব্রুযারী কটিয়াদী উপজেলার কলেজ মাঠে  জামায়েতি ইসলামের এক নির্বাচনী জনসভায় ডা. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে আগমন করেছিলেন। ডা.শফিকুল ইসলামের বক্তৃতা শেষে নিকলী উপজেলার ছাতিরচর গ্রামে আব্দুস সালাম (৬৫) নামের এক জামায়েত কর্মী বাড়ী ফিরছিলেন, পথিমধ্যে উজান চর এলাকায় তাকে বাস চাপা দেয়।ঘটনাস্থল থেকে উদ্বার করে পথমে ভাগলপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আব্দুস সালাম মারা গিয়েছিলেন বলে জানা যায়।

গত রবিবার দুপুর ১২ টায় ডা. শফিকুর রহমান  ছাতির চরে আসার খবর পেয়ে স্থানীয় ও জেলা জামায়েতি ইসলামীর নেতা কর্মীসহ হাজার-হাজার সাধারণ মানুষের ঢল নামে হাওড়ের নদীপাড়ে।

এসময় জামায়েতি ইসলামের কেন্দ্রীয় ডা.শফিকুর রহমান এর সফর সঙ্গী ছিলেন নিকলী উপজেলা জামাযেতি ইসলামীর সভাপতি মো: আবুল হোসেন সেক্রেটারী মো: রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আমির মো: রমজান আলী, জামাযেতি ইসলামের ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড: সামিউল হক ফারুকী, গাজীপুর থেকে নব-নির্বাচিত সাংসদ সালাউদ্দীন আইয়ুবী সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নিহতের পরিবারের খোজ খবর নিয়েছেন এবং ছাতির চর কেন্দ্রীয় কবর স্থানে জিয়ারত করে নিহতের রুহের মাগফিরাত কামনা করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102