সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ঈদ ঘিরে সংসদ নির্বাচনের প্রস্তুতি এনসিপি নেতাদের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : 

রাষ্ট্র সংস্কার ও জুলাই গণহত্যার বিচারে রাজনৈতিক দলগুলোর নানামুখী অবস্থান থাকলেও নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন ঈদ ঘিরে অন্যান্য দলের মতো এনসিপি নেতারাও নিজ এলাকায় নির্বাচনমুখী তৎপরতা শুরু করেছেন। গাড়িবহর নিয়ে বড় শোডাউন, ইফতার মাহফিল এবং ঈদ উপহার দেওয়াসহ জনসম্পৃক্ত আরও নানা কর্মসূচির মাধ্যমে ভোটের মাঠে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তার দল।

এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলেও দলটি নিবন্ধনের শর্ত পূরণের প্রক্রিয়া এবং আসনভিত্তিক নির্বাচনি প্রস্তুতি একসঙ্গেই চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে ঈদকে ঘিরে কেন্দ্রীয় নেতারা নিজ আসনে দলের শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছেন। এ বিষয়ে দলীয় নির্দেশনা না থাকলেও দলটির হাইকমান্ড কর্মসূচিগুলো পর্যবেক্ষণ করছে। সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের সময় এসব কর্মসূচি মূল্যায়ন হবে বলেও জানা গেছে। এছাড়া এনসিপি যদি কোনো নির্বাচনি জোটে যায় সেক্ষেত্রেও আসন ভাগাভাগিতে ঈদকেন্দ্রিক কর্মসূচিগুলোর প্রভাব বিবেচনায় থাকবে।
দলীয় নেতাদের আসনভিত্তিক কার্যক্রম সম্পর্কে এনসিপির আহ্বায়ক এবং সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ইত্তেফাককে জানান, এনসিপি রাজনৈতিক দল হিসেবে সংসদীয় সব আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নেবে, এটাই স্বাভাবিক। তবে ঈদকে কেন্দ্র করে দলটির নেতারা তৃণমূলে যেসব কর্মসূচি পালন করছেন তা দল গোছানোর অংশ। এছাড়া প্রতিটি আসনেই এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো একাধিক যোগ্য নেতা রয়েছেন। তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরুর পর রোডম্যাপ চূড়ান্ত হলেই আমরা দলীয়ভাবে প্রার্থী নির্ধারণের চিন্তা করব।’

বিভিন্ন আসনে কেন্দ্রীয় নেতাদের শোডাউন প্রসঙ্গে নাহিদ বলেন, ‘দল হিসেবে আমরা নতুন হলেও, অভ্যুত্থানের স্টেকহোল্ডাররা এনসিপিকে নিজেদের দল মনে করছেন। ছাত্র-জনতার পাশাপাশি একটিভিস্টসহ নানা শ্রেণি-পেশার মানুষ তৃণমূলে অসংখ্য মানুষ এনসিপি নেতাদের সাদরে গ্রহণ করছেন, যে কারণে অনেক ক্ষেত্রেই তা শোডাউন মনে হচ্ছে।’

এদিকে নিজের নির্বাচনি এলাকার দলীয় নানা কর্মসূচিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-৫ আসনকে এনসিপির ঘাঁটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী হবেন কি না— জানতে চাইলে দলটির অন্যতম এই শীর্ষনেতা ইত্তেফাককে বলেন, ‘প্রার্থিতার বিষয়টি দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা এ মুহূর্তে সারা দেশে এনসিপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার দিকে মনযোগ দিচ্ছি, তৃণমূলে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়াও পাচ্ছি।’

নির্বাচনি এলাকা হিসেবে লক্ষ্মীপুর-১ আসনকে টার্গেট করে সেখানে ঈদের শুভেচ্ছা বিনিময়, অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক নেতৃত্বের সঙ্গে ইফতার মাহফিলের মতো কর্মসূচি পালন করেছেন এনসিপির অন্যতম যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম। নির্বাচনে প্রার্থিতার লক্ষ্যে এসব কর্মসূচি পালন করছেন কি না—জানতে চাইলে তিনি ইত্তেফাককে বলেন, ‘এলাকার সন্তান হিসেবে মানুষের সঙ্গে ঈদ ও রমজানের শুভেচ্ছা বিনিময় করছি, এলাকার মানুষরাও আমাকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করেছেন।’

মাহবুব জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে ব্যক্তিগত বা দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি, শুধু স্থানীয় ছাত্র-জনতার আহ্বানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এদিকে একাধিক সূত্রে আভাস পাওয়া গেছে, এ আসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও নির্বাচনি লড়াইয়ে অংশ নিতে পারেন।

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে দীর্ঘদিন ধরেই এনসিপির দলীয় কর্মসূচি বাস্তবায়ন করছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন। রাজধানীতে দলটির নানা কর্মসূচিতেও এ আসন থেকে বড় শোডাউন নিয়ে উপস্থিত হয়েছেন তিনি। আসন্ন ঈদে এ এলাকার অসচ্ছল এবং জুলাই আন্দোলনের শহিদ ও আহত পরিবারগুলোর মাঝে এনসিপির ব্যানারে উপহারসামগ্রী বিতরণ করেছেন তিনি। দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এনসিপির দলীয় প্রার্থী হিসেবে তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জানতে চাইলে আকরাম হোসেন ইত্তেফাককে বলেন, ‘এ এলাকার বড় অংশ মানুষ বস্তিবাসী এবং বিহারি অধ্যুষিত জনগোষ্ঠী। স্বাধীনতার পর থেকে সব রাজনৈতিক দল তাদেরকে যথাযথ মর্যাদা ও অধিকার না দিয়ে খারাপ উদ্দেশ্যে কাজে লাগিয়েছে। আমরা এ মানুষগুলোর উন্নত জীবন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।’ দলীয় প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন যখন হবে তখন দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থিতার বিষয়টি স্পষ্ট হবে। তবে এ আসনে যেহেতু এনসিপির বিশাল জনসমর্থন রয়েছে, দলীয় প্রার্থী যিনিই হবেন তিনি এখানে বিজয়ী হবেন।’

সারা দেশে এমন আরো অন্তত ১০০টি সংসদীয় আসনে এনসিপি নেতারা ঈদ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে। এর মধ্যে ব্যতিক্রমী ভ্যানগাড়ী শোভাযাত্রা করে সদস্যসচিব আখতার হোসেন নিজ এলাকা পীরগাছায় জনসংযোগ করেছেন। দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অনেক টাকা খরচ করে বড় শোডাউন দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। এছাড়া শীর্ষনেতাদের মধ্যে কুমিল্ল্লার দেবীদ্বারে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, ভোলা সদর উপজেলায় জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন এবং ঢাকার গুলশান-বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঈদকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102