শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিষেধাজ্ঞার মধ্যেই পীরগঞ্জে আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন, ভিডিও ভাইরাল

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু :

দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থিত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তারা জড়ো হয়ে স্লোগান দেন এবং পরে পতাকা উত্তোলন করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। উপস্থিতদের মধ্যে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ এবং সাবেক ছাত্রলীগ নেতাদের দেখা গেছে।

পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ আরও কয়েকজন।

এ বিষয়ে গোলাম রব্বানী বলেন, দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকায় নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রতীকীভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে পুনরায় সক্রিয় করার বার্তা দেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমে গতি ফেরানোর পরিকল্পনা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102