সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল

হরিণাকুণ্ডু উপজেলার ভোটকেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভায় পৌঁছে গেছে জাতীয় সংসদ নির্বাচনের, নির্বাচনী সরঞ্জামাদী। উপজেলার পরিষদ চত্বর নির্বাচন অফিস থেকে বুধবার ১১ ফেব্রুয়ারী সকাল থেকেই চলে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট পেপারসহ নানা উপকরণ সমূহ বুঝে দেওয়া হয়।

তারমধ্যে ব্যালট পেপার, ভোটবাক্স, অমোচনীয় কালি, ভোট প্রদানের সীল ও অন্যান্য সামগ্রী কঠোর নিরাপত্তা চাঁদর বেষ্টনীর ভেতর দিয়ে পুলিশি নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়।হরিণাকুণ্ডু উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১,৭৩,৯৫৮ জন, তার মধ্যে ৫ জন তৃতীয় লিঙ্গের, কেন্দ্র আছে ৬৫টি। জেনে রাখা ভালো ঝিনাইদহ সদর -হরিণাকুন্ডু উপজেলা নিয়ে ২ আসন। এখানে মোট ৪ টি সংসদীয় আসন রয়েছে।

উপজেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা। এদিকে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান,এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেনি। সম্পূর্ণ নিরাপত্তার চাঁদর বেষ্টনীর মধ্যে ভোটকেন্দ্রগুলো আছে। সুষ্ঠুভাবেই সকল সারঞ্জামাদী পৌঁছে গেছে ভোট কেন্দ্রে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102