সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরাইল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ দ্রুত শুরু হবে —–সিলেটে শ্রমমন্ত্রী বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর এ্যাডগ্রেড অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন ——সেতু সচিব গার্ডিয়ান লাইফের সহযোগিতায় ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন মোল্লাহাটে গুলিতে শ্রমিকলীগ নেতা ও ব্যবসায়ী সোহাগ শেখ নিহত, এক সপ্তাহ আগেই গুলিবিদ্ধ হন ম্যানেজার ৩,০০,০০০ (তিন লক্ষ) জাল টাকাসহ ০১ জন পেশাদার জাল টাকা ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের স্টাফ ও হকারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৩ জন আহত ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস, চট্রগ্রাম আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে আবার ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষায় আবারও মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর থেকেই প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতেও সামষ্টিক মূল্যায়ন (পরীক্ষা) চালু হচ্ছে। ২০২৩ সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পর এ দুই শ্রেণিকে পরীক্ষা বাদ দিয়ে পুরোপুরি ধারাবাহিক মূল্যায়নব্যবস্থা চালু করা হয়েছিল।

দুই বছর না যেতেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। তবে ছোট শিশুদের ওপর পরীক্ষার বোঝা চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক, সে প্রশ্নও উঠেছে।

নতুন মূল্যায়নপদ্ধতির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি প্রাথমিক স্তরে ২০২৬ শিক্ষাবর্ষে বাস্তবায়নের জন্য পরিমার্জিত মূল্যায়ন নির্দেশিকা নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

দুই বছর না যেতেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। তবে ছোট শিশুদের ওপর পরীক্ষার বোঝা চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক, সে প্রশ্নও উঠেছে।

জানতে চাইলে মূল্যায়নের নতুন এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) শাহানা সারমিন।

সামষ্টিক মূল্যায়ন হলো প্রশ্নপত্রের মাধ্যমে নেওয়া মূল্যায়ন, যা মূলত প্রচলিত পরীক্ষা। আর ধারাবাহিক মূল্যায়ন হলো বিদ্যালয়ে শিক্ষার্থীর সারা বছরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মূল্যায়ন।

শিশুদের পড়ানো হচ্ছেফাইল ছবি: প্রথম আলো

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে যেসব বিষয়ে পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়, সেসব বিষয়ে ৫০ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন ও ৫০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন থাকবে। তবে যেসব বিষয়ে কেবল শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদান করা হয়, সেসব বিষয়ে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন বহাল থাকছে, অর্থাৎ এ দুই শ্রেণিতে ধারাবাহিক মূল্যায়নের পাশাপাশি পরীক্ষাও থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102