বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানায় গাজা সহ দুই মাদক কারবারি আটক

এই দেশে আর রাজনীতি ও দুর্নীতি একসাথে চলতে দেয়া হবে না -আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি : নীলফামারী ০৪ ফেব্রুয়ারি, বুধবার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন- বাংলাদেশে আর রাজনীতি ও দুর্নীতি একসাথে চলতে দেয়া হবে না। তিনি আজ দুপুর ১’০০ টায় নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থল ডালিয়া হ্যালিপ্যাড মাঠের বিশাল জনসভায় প্রধান অতিথীর বক্তব্যে এই কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি এই দেশের অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করেছে। এই দেশের মানুষ সর্বগ্রাসী এই দুর্নীতি থেকে মুক্তির জন্যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে মুক্তি লাভের চেষ্টা করছে। তিনি আরও বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে দেশপ্রেমিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে। তিনি উত্তরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দান করেন। তিনি দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন ও সহিংসতায় গভীর ক্ষোভ প্রকাশ করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা না হলে তা শক্ত হাতে প্রতিহত করার ঘোষনা দান করেন।

তিস্তা ব্যারেজ সংলগ্ন ডালিয়া হ্যালিপ্যাড মাঠে আয়োজিত জনসভায় লালমনিরহাট জেলা জামায়াতের আমীর জনাব এড. আবু তাহের এর সভাপতিত্বে বিশেষ অতিথী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ছাড়াও নীলফামারী জেলা জামায়াতের আমীর নীলফামারী-১ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনের প্রার্থী এডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ আসনের প্রার্থী মাওলানা আব্দুল মুনতাকিম, লালমনিরহাট-১ আসনের প্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ আসনের প্রার্থী জনাব ফিরোজ হায়দার লাভলু সহ নীলফামারী ও লালমনিরহাটের বিভিন্ন উপজেলার আমীরগন ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

ডালিয়া হ্যালিপ্যাড মাঠের এই জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হয়। মাঠ পুর্ন হয়ে রাস্তা সহ আশেপাশের মাঠ ছাপিয়ে জনগনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জনসভা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা এবং নীলফামারীর ডোমার ডিমলা ও জলঢাকা উপজেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102