বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানায় গাজা সহ দুই মাদক কারবারি আটক

শেরপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জনগণের মুখোমুখি অনুষ্ঠান

মেহেদী হাসান শামীম
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মেহেদী হাসান শামীম, শেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রার্থীরা সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুজন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সুজনের কো-অর্ডিনেটর আতিকুর রহমান সুমন-এর সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্যরা।

বক্তব্যে প্রার্থীরা শেরপুরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে তাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। পরে উপস্থিত সাধারণ জনগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করলে প্রার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের একপর্যায়ে সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচিত হলে অনিয়ম ও দুর্নীতিমুক্ত থেকে জনগণের কল্যাণে কাজ করার শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা সুজনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, সুজনের জেলা কোর্ডিনেটর হোসাইন আহম্মদ মোল্লা, সুজনের সদস্য রফিক মজিদ, মুগনিউর রহমান মনি, খোরশেদ আলম রিপন, জাহিদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুল হালিম সহ সংগঠনের অন্যান্য সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102