শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা

সারাদেশে বিজিবির প্রায় ৩৭ হাজারের বেশী সদস্য নিয়োজিত রয়েছে……সেক্টর কমান্ডার

আবদুল্লাহ আল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিনঃ
রংপুর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে সারাদেশে বিজিবির প্রায় ৩৭ হাজারের বেশী সদস্য নিয়োজিত রয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ নিবার্চন করার সহযোগীতার জন্য সারাদেশে সম্পূর্নরুপে প্রস্তুত। তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে আমাদের কার্যক্রম পরিচালনা করবো।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রংপুর মহানগরীর পার্কের মোড়ে বিজিবির চেকপোষ্ট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় কমান্ডার বলেন, নির্বাচন ঘিরে বাংলাদেশে ৪৯৫ টি উপজেলার মধ্যে ৪৮৯ টি উপজেলায় আমাদের বিজিবি মোতায়েন রয়েছে। আমরা সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনছারদের সাথে সমন্বয় করে আমাদের কাজ পরিচালনা করা হবে। রংপুর সেক্টরের আওতাধীন ৪টি জেলা রয়েছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা এখানে সিটি কর্পোরেশনসহ ২৭ টি উপজেলা রয়েছে সেখানে আমাদের সেক্টরের কর্মকর্তা ও সৈনিকরা কাজ করবে। নির্বাচন ঘিরে রংপুরে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। আমাদের টিম মোবাইল ও স্ট্রাইকিং হিসেবে নিয়োজিত থাকবে।

শফিকুর রহমান বলেন, নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আমাদের তল্লাশি কার্যক্রম শুরু করে দিয়েছে। পাশাপাশি দেশের সিমান্তবর্তী ৪ হাজার ৪২৭ কিলোমিটার বর্ডার এলাকায় আমাদের টহল টিম বাড়ানো হয়েছে। এছাড়াও র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ান ও আমাদের সহযোগীতায় কুইক এ্যাকশন টিম প্রস্তুত রাখা হয়েছে।

সেক্টর কমান্ডার আরো বলেন, আমরা ড্রোন, সিসি ক্যামেরা ব্যাবহারের মাধ্যমে আমরা কার্যক্রম পরিচালনা করছি। যা ইতোমধ্যে পুলিশের মাঝে দেখা যাচ্ছে। মোট কথা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা পুরোদমে প্রস্তুত রয়েছি। যাতে স্বচ্ছতার সহিত নির্বাচন পরিচালিত হয়। এবার আমরা নির্বাচনের জন্যআগের চেয়ে প্রচুর পরিমান জনবল নিয়োগ করেছি।

বিচ্ছিন্ন ঘটনা প্রসঙ্গে বিজিবির এই কর্মকর্তা বলেন, নির্বাচন ঘিরে বিচ্ছিন্ন কোনো ঘটনা এখনো ঘটেনি তবে লালমনিরহাটে একটি ছোট ঘটনা ঘটলেও তাৎক্ষনিক ভাবে সেটা মুকাবেলা করা হয়েছে। আমরা ইতোমধ্যে কিছু ঝুকিপূর্ণ কেন্দ্র সনাক্ত করেছি সেখানে আমরা নিরাপত্তা বলয় তৈরি করে তা মোকাবেলা করবো।

এ সময় বিজিবির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর অফিস

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102