শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সোনালী লাইফ এর 𝐁𝐫𝐚𝐧𝐜𝐡 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐫𝐬 𝐌𝐨𝐧𝐭𝐡𝐥𝐲 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 𝐂𝐨𝐧𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞 অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর পত্র হস্তান্তর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককরলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মরহুম আবু তাহেরের নামফলক নেই দুই দশকেও — যৌথ বাহিনীর নীরবতা ভেঙে এবার মন্ত্রীর দরজায় সাংবাদিক আনজার শাহ বৈশাখী আমেজে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্টস এর বিনিয়োগ মেলা উদ্বোধন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান -বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির যশোরে বিজিবির বিশেষ অভিযানে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিক আটক ব্যাংককে বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বিষয়: ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়” শীর্ষক অসত্য এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান মোশারফের আয়কর নথি জব্দ গার্ডিয়ান লাইফ এর বীমা সহায়তায় দুই ঋণগ্রহীতার পরিবার ঋণমুক্ত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ‘হ্যাঁ’ অথবা ‘না’ কোনো পক্ষেই সরকারি কর্মকর্তাদের প্রচারণায় অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সব মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্বাচনী দিন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে এই গণভোট অনুষ্ঠিত হবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় কিছু সরকারি কর্মকর্তা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় অংশ নেন, যা নির্বাচন কমিশন স্পষ্টভাবে দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে। বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) বিশেষ নির্দেশনা জারি করে কমিশন প্রশাসনকে এই নির্দেশনাগুলো বাস্তবায়নে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিকভাবে অবহিত করা হচ্ছে। প্রশাসনিক আদেশের মাধ্যমে এটি নিশ্চিত করা হবে এবং প্রতিটি বিধিনিষেধ কঠোরভাবে মানা হবে।

নির্বাচনকালীন ভোটের ছুটিতে কী করা যাবে আর কী করা যাবে না রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক বলেন, আগে সুনির্দিষ্ট বিধি না থাকায় অনেকে প্রচারণায় যুক্ত হয়েছিল। এখন নির্বাচন কমিশনের বিধিনিষেধের ফলে আর কোনো সরকারি কর্মকর্তা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো প্রচারণায় অংশগ্রহণ করবে না। প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখা।

সরকারি কর্মচারীদের এই নির্দেশনা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ভোটের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ওপর জোর দিচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102