শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা

র‍্যাবের যৌথ অভিযানে রংপুরের জোড়া খুনের আসামি ঢাকা থেকে গ্রেফতার

আবদুল্লাহ আল আমিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিনঃ
র‌্যাবের যৌথ অভিযানে রংপুরের তারাগঞ্জ থানার জোড়া খুনের মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার হয়েছে। র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রংপুর জেলা তারাগঞ্জ থানার দক্ষিণ ঘনিরামপুর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রুপলাল রবিদাস এবং প্রদীপ লাল সম্পর্কে ভাতিজী জামাই। তারা গত ০৯ আগষ্ট/২০২৫ ইং তারিখ রাতে ভ্যানে করে রংপুর জেলার মিঠাপুকুর থেকে বাড়ীতে আসার পথে রাত সাড়ে ৮টার দিকে ০৫ নং সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে তাদেরকে সন্দেহ করে এলাকার কিছু মানুষ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে সেখানে থাকা দুর্গন্ধযুক্ত পানীয় পাওয়া যায়। সেই পানির গন্ধে উপস্থিত কয়েকজন তাৎক্ষনিকভাবে অসুস্থ হয়ে পড়লে উত্তেজিত জনতা তাদের ওই সময় রাত ৯ টার দিকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে লাঠি-সোটা ও লোহার রড দ্বারা গণপিটুনী দিলে একপর্যায়ে রুপলাল রবিদাস এবং প্রদীপ লাল গুরুতর জখমপ্রাপ্ত হয়। তাদের অবস্থা আশংকাজনক দেখে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের তারাগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রুপলালকে মৃত ঘোষনা করেন এবং প্রদীপ লালকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রদীপ লাল ১০ আগষ্ট/২০২৫ তারিখ ভোর ০৪ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুবরণ করেন।

ঘটনায় প্রেক্ষিতে মৃত রুপলালের শ্রীমতি মালতি বাদী হয়ে রংপুর জেলায় তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ার কারণে এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

এরপর সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরাণীগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানে ২৪ জানুয়ারি/২০২৬ বিকালে ডিএমপি, ঢাকা শাহবাগ থানাধীন শাহবাগ শহীদ ওসমান হাদী চত্ত্বর এর সামনে অভিযান পরিচালনা করে রংপুর জেলার তারাগঞ্জ থানার জোড়া হত্যা মামলার পলাতক প্রধান আসামি রংপুর জেলার তারাগঞ্জ থানার ফরিদাবাদ গ্রামের ইছাহাক আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (৩০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর অফিস
০১৭২৬৭৬০১৮৯

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102