বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর কুমিল্লা তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত, জাল যার জলা তার –ভূমিমন্ত্রী বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কুমিল্লা তিতাস জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজী মুকবুল হোসেনকে দেখতে চায় এলাকাবাসি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৭ জানুয়ারি, ২০২৬ খ্রি.

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ দুপুরে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে কি অডিও বার্তা দিয়েছে তার উপর নির্বাচন অস্থিতিশীল হবে কিনা বা নির্বাচন ভন্ডুল হবে কিনা- সেটা নির্ভর করে না। তিনি বলেন, নির্বাচন ভন্ডুল বা অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর যদি উনাদের সাহস থাকে, তবে দেশে এসে বলুক। উনারা আইনের আওতায় আছে আইনের আশ্রয়ে বলুক। যেহেতু সাহস নাই, তাই পালিয়ে বলতেছে। আর দেশে তাদের যে সমর্থক ছিলো, এখন আর সেরকম কোনো সমর্থক নেই। তিনি আরো বলেন, তাদের সমর্থকরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে। বিভিন্ন দেশে চলে গেছে, আশ্রয় নিয়েছে। ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে। বিভিন্ন দেশ তাদেরকে আশ্রয় দিয়েছে। তিনি এসময় ফ্যাসিস্ট অপরাধীদেরকে দেশে ফেরত দেয়ার ক্ষেত্রে আশ্রয় প্রদানকারী দেশগুলোর সহযোগিতা কামনা করেন।

অন্তর্বর্তী সরকারের আমলে কারা অধিদপ্তর সহ বিভিন্ন বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় কোন দুর্নীতি হয়নি উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ হয়েছে। এক্ষেত্রে রিকোয়েস্ট বা তদবিরকে গ্রাহ্য করা হয়নি কিংবা অর্থের বিনিময়ে কোন নিয়োগ প্রদান করা হয়নি। উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতব। এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তিনি বলেন, এই দুর্নীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি কিন্তু খুব সাহস ও দৃঢ়তার সঙ্গে বলতে পারি- আমাদের মন্ত্রণালয়ের রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুর্নীতি দূর করা গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারে বন্দিদের ক্ষেত্রে খাবারের মান ও পরিমাণ দুটোই বাড়ানো হয়েছে। তিনি এসময় দেশপ্রেমের মহান ব্রত নিয়ে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নবীন কারারক্ষীদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

ব্রিফিংয়ে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102