রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, নগদ অর্থ ও সরঞ্জামাদিসহ একজন গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৬

রাজধানীর পল্টন এলাকা হতে মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, সরঞ্জামাদি ও নগদ অর্থসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ আসাদুজ্জামান (৩৮)।

শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৭:১০ ঘটিকায় রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সাইবার সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি পল্টন থানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্স আন্ডার গ্রাউন্ড পাতাল মার্কেটের গেইট সংলগ্ন একটি দোকান থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে মোবাইল কোম্পানির নির্দিষ্ট IMEI নম্বর পরিবর্তন করে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, সরঞ্জামাদি, ১৬টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই মোবাইল ফোন ও সরঞ্জামাদির আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। এই সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসাদুজ্জামান ও তার পলাতক সহযোগী রাজন শেখ IMEI নম্বর পরিবর্তন চক্রের মূল হোতা। তাদের দলে ১০-১২ জন সদস্য রয়েছে যারা রাস্তায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোন সংগ্রহ করে আসাদুজ্জামান ও রাজন শেখের কাছে হস্তান্তর করতো। পরবর্তীতে তারা IMEI পরিবর্তন করে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102