শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিয়ামতিতে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজসেবক মোঃ আঃ রাজ্জাক সিকদার (রাজিব)

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স:

নিয়মিত অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তরুণ সমাজসেবক মোঃ আঃ রাজ্জাক সিকদার (রাজিব)।
তিনি বরিশালের বাকেরগঞ্জ থানাধীন নিয়ামতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড, পশ্চিম কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সিকদার পরিবারের কৃতি সন্তান। তিনি বিশিষ্ট সমাজহিতৈষী মোঃ আঃ সোবহান সিকদারের সন্তান এবং নিজ প্রচেষ্টায় রাজধানী ঢাকায় গড়ে তোলা শিল্প প্রতিষ্ঠান বি বি টেক্সটাইল মিলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক।
নিজ এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান সহজ করতে তিনি ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসচ্ছল ও ভাঙাচোরা রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার কাজে সহায়তা করে আসছেন। বিশেষ করে নিয়ামতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষা মৌসুমে এসব রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বয়স্ক মানুষ, নারী ও কোমলমতি শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
এরই ধারাবাহিকতায় চামটা বন্দর বাজার ব্রিজ থেকে সিকদার বাড়ির সামনে দিয়ে মোল্লারহাট পর্যন্ত এবং সোনাবরু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চালিতাতলা বাজার ব্রিজ পর্যন্ত রাস্তাগুলোর উন্নয়ন কাজ বর্তমানে টেন্ডার সম্পন্ন করে বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। এলাকাবাসীর মতে, এই উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণভাবে তরুণ সমাজসেবক মোঃ আঃ রাজ্জাক সিকদার (রাজিব)-এর আন্তরিক প্রচেষ্টা ও বর্তমান সরকারের সহযোগিতার ফল।

এছাড়াও তিনি নিজ উদ্যোগে একাধিক স্থানে উন্নয়ন কাজ সম্পন্ন করায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। বর্তমানে হাজারো মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এবং স্থানীয়দের মুখে ফিরেছে স্বস্তির হাসি। শুধু রাস্তাঘাট উন্নয়ন নয়, এলাকার মানুষ যেকোনো সামাজিক, পারিবারিক কিংবা ব্যক্তিগত সমস্যায় পড়লে তিনি সবার আগে পাশে দাঁড়ান। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাওয়ায় এলাকাবাসীর কাছে তিনি হয়ে উঠেছেন একজন আস্থার প্রতীক।

এলাকাবাসীর মতে, এমন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মোঃ আঃ রাজ্জাক সিকদার (রাজিব) নিয়ামতি ইউনিয়নের উন্নয়ন ও মানবসেবায় এভাবেই অগ্রণী ভূমিকা পালন করবেন। তার এমন কর্মকাণ্ডে নিজ এলাকায় ব্যাপক প্রশংসায় ভাসছেন এই তরুণ সমাজসেবক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102