শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে তিতাসে স্থানীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা

রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন স্থানীয় সরকার উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৩ জানুয়ারি ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি । কারণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোটে সরকার ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছে। তাই দলমত-নির্বিশেষে এবং প্রশাসনের সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করতে হবে।’

উপদেষ্টা আদিলুর রহমান খান আজ (শুক্রবার)
রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম; স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: শওকত রশিদ চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও পুলিশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, ‘গণভোটের বিপক্ষে একমাত্র তারাই দাঁড়াতে পারে, যারা পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের সহযোগী। যারা ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষ, তারাই ভিন্ন চিন্তা করতে পারে। ফ্যাসিবাদকে কখনো ফিরে আসতে দেওয়া যাবে না। তাই গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই।’

উপদেষ্টা আদিলুর রহমান খান একই দিন বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলায় শহিদ মো: আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং শহিদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

“রংপুর জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ”

শিল্প এবং স্থানীয় সরকার উপদেষ্টা আজ (শুক্রবার) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার উপলক্ষ্যে রংপুর জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভা’য় আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম; স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: শওকত রশিদ চৌধুরী; রংপুর পুলিশ কমিশনার মো: মজিদ আলী; পুলিশ সুপার মো: মারুফাত হুসাইনসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

একই দিনে উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়
বাস্তবায়িত রংপুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102