বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

নয়াপল্টনে শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির এডমিন অফিসার গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৬

ঢাকার নয়াপল্টনে অবস্থিত শারমিন একাডেমিতে চার বছরের এক শিশু শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নামঃ ১। পবিত্র কুমার বড়ুয়া (৪৭)।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় মিরপুর ৬ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু মুহাম্মদ ফারয বিন আমান (৪) গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে শারমিন একাডেমির প্লে শ্রেণিতে ভর্তি হয়। চলতি বছরের ১৮ জানুয়ারি সকাল আনুমানিক ১১:২০ মিনিটে ভুক্তভোগী শিশুর মা শিশুটিকে স্কুলে রেখে আসেন। দুপুরে শিশুটিকে আনতে গিয়ে দেখেন, স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান তার অফিস কক্ষে শিশুটিকে জোরপূর্বক ধরে রেখেছেন এবং সেখানে তার স্বামী পবিত্র কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।

শিশুটিকে ভীতসন্ত্রস্ত ও কান্নারত অবস্থায় পাওয়া যায়। পরে বাসায় ফিরে শিশুটি জানায়, তাকে ভীষণ মারধর করা হয়েছে এবং বিষয়টি অভিবাবককে জানালে গুরুতর ক্ষতি করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি জানালে স্থানীয় লোকজনের সহায়তায় সংগৃহীত ফুটেজে শিশুটিকে অফিস কক্ষে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের দৃশ্য দেখা যায়। ঘটনার পর শিশুটির মাথা, গলা ও কানে ব্যথা দেখা দিলে তাকে প্রথমে নয়াপল্টন ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ২২ জানুয়ারি ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পল্টন মডেল থানায় শিশু আইনে মামলা রুজু করা হয়। মামলায় শারমিন একাডেমির প্রিন্সিপাল শারমিন জাহান এবং তার স্বামী ও বিদ্যালয়ের এডমিন অফিসার পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়।

পল্টন মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ২৩ জানুয়ারি ঢাকার মিরপুর-৬ এলাকা থেকে এজাহারনামীয় অভিযুক্ত পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102