সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জে বেলকুচিতে হত্যার উদ্যেশে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়ন বড়ইতলা গ্রামে হত্যার উদ্যেশে একই পরিবারের ৪ জনকে ধারালো অস্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ঐ গ্রামের সাকাত মোল্লা ও তার স্ত্রী খোদেজা খাতুন এবং তার ছেলে মেয়েদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর পায় পূর্বে আব্দুল বারেক সরকারের বড় ছেলে রমজান আলীর সাথে ছাকাত মোল্লার বড় মেয়ে মোছাঃ শাহিদা খাতুনের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো, স্ত্রী শাহিদা খাতুন মাঝে মাঝেই তার বাপ ভাইদের নিয়ে স্বামী রমজান আলীকে মারপিট করায় এর আগেও অনেক দেনদরবারও হয়েছে, রমজান আলী একজন গরু ব্যবসায়ী, গত ২২শে মার্চ সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে স্ত্রী শাহিদা খাতুন ও শ্বাশুড়ি খোদেজা খাতুন মিলে রমজান আলীকে মারপিট করে ডান হাত ভেঙে দিয়ে তার নিকট থেকে দুই লক্ষ্য বাইশ হাজার টাকা ছিনিয়ে নেয়, পরের দিন টাকার বিষয়ে তার চাচাশ্বশুর হাশেল মোল্লাকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে রমজান আলীর পিতা আব্দুল বারিক সরকারের উপর হামলা চালায় ছাকাত মোল্লা গং, খবর পেয়ে রমজান আলী ঘটনা স্থলে উপস্থিত হলে সাকাত মোল্লার ছেলে ফরিদুল ইসলাম তাকে ধারালো অস্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে, পরে রমজানের ছোট ভাই কুদ্দুছ ও জমজ দুই ভাই হাসান হোছেন এগিয়ে আসলে তাদেরকেও সাকাত মোল্লা সহ আট-দশজন মিলে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় তাদের ৪ জনকে বেলকুচি সদর হাসপাতালে ভর্তি করা হয়, হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় ছাকাত মোল্লার হুকুমে তার ছেলে মেয়ে সহ অজ্ঞাত আরও কয়েকজন তাদের হত্যার উদ্যেশে আবার হামলা চালায়, এঘটনায় রমজান আলীর পিতা আব্দুল বারিক সরকার বাদি হয়ে ১০ জনকে আসামি করে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানা যায়।

ঘটনার বিষয়ে সাকাত মোল্লার ছেলে ফরিদুল এর নিকট জানতে চাইলে তিনি জানান, আমরা তাদের মারপিট করেছি ঠিক আছে, তারাও আমাদের মারপিট করেছে কিন্তু হাসপাতালে গিয়ে তাদেরকে মারপিট করা হয়েছে এরকম কোন চিহ্ন বা প্রমাণ পাওয়া যায়নি।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন এর নিকট সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, ২৩শে মার্চ রবিবার সন্ধায় ফোনে খবর পাই সদর ইউনিয়ন বড়ইতলা গ্রামের একটি পক্ষকে কুপিয়ে আহত করায় হাসপাতালে ভর্তি, তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠিয়ে ঘটনার তদন্ত করেছি, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102