বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভৈরবে হাইওয়ে থানায় প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা সহ ৩জন মাদক কারবারি আটক বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত পে-স্কেলসহ তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি গঠন আশুলিয়ার চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যা মামলার আসামি গ্রেফতার যশোরের তারাগঞ্জ থেকে ৯০০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার ….স্বাস্থ্যমন্ত্রী মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

হরিণাকুণ্ডুতে খোলা স্থানে প্রস্রাব, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় প্রকাশ্যে উন্মুক্ত স্থানে প্রস্রাব করার অভিযোগে আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পার্বতীপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পার্বতীপুর বাজারে সাপ্তাহিক হাট বসায় বাজার ও আশপাশের এলাকায় লোকজনের ব্যাপক সমাগম ছিল। ওই সময় বিকেলে রাস্তার পাশে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন অভিযুক্ত ব্যক্তি। বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা রুপালী বাংলাদেশ কে বলেন, জনসম্মুখে উন্মুক্ত স্থানে প্রস্রাব করা দৃষ্টিকটু এবং সামাজিক শালীনতার পরিপন্থী। এ অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বলেন, জনসমাগমপূর্ণ বাজার এলাকায় এমন কর্মকাণ্ড আইনত দণ্ডনীয়। এ কারণে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102