রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

বায়ুদূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৮ মার্চ ২০২৫:

বায়ুদূষণ করার অপরাধে রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া এবং সাভারের আমিনবাজার এলাকায় ১২ টি সীসা ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর ও যাত্রাবাড়ি থানা পুলিশের যৌথ অভিযানে ২৮ মার্চ দিবাগত রাতে কোনাবাড়ির দুটি কারখানা সিলগালাসহ ৬ টি কারখানা বন্ধ করা হয়েছে।

এসকল কারখানায় অবৈধভাবে ব্যাটারি ভেঙে এবং আগুনে গলিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এ থেকে সৃষ্ট দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযানকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা কারখানার অবস্থান চিহ্নিত করতে সহায়তা করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন।

অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে সীসা পোড়ানোর ছয়টি ভাট্টি (চুল্লিসহ) গুড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে বাংলাদেশ পুলিশ ও র‍্যাব সহযোগিতা করে। অভিযানে অভিযোগকারী পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর স্থানীয়দের সচেতন হতে এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানায়। কোথাও এমন অবৈধ কারখানা চালুর তথ্য পাওয়া গেলে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করার অনুরোধ করা হয়।বায়ুদূষণকারী সকল প্রকার কারখানা ও কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102