সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

তথ্য মন্ত্রণালয়ের বিবৃতি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬:

১২ জানুয়ারি ২০২৬ তারিখে সোশ্যাল মিডিয়াতে বাহরাইনে পোস্টাল ব্যালট-সম্পর্কিত একটি ভিডিও বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। এ বিষয়ে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে,১১ জানুয়ারি ২০২৬ তারিখ বাহরাইন প্রবাসী কয়েকজন ভোটার কর্মস্থলে থাকাকালীন বাহরাইন পোস্ট কর্তৃক ব্যালট খাম বিতরণের জন্য যোগাযোগ করা হলে তারা একই এলাকায় বসবাসকারী সহকর্মীর কাছে হস্তান্তরের অনুরোধ করেন। পোস্টম্যান উক্ত ব্যক্তির কাছে একই এলাকায় বসবাসরত ১৬০টি ব্যালট খাম বিতরণের জন্য হস্তান্তর করেন। পরবর্তী সময় ভোটারদের নিকট হস্তান্তরের জন্য বাছাইকালে উক্ত ভিডিওটি ধারণ করা হয়। বিষয়টি বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের নজরে আসলে বাহরাইন পোস্ট ও সংশ্লিষ্ট বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হয়। এদিকে সংশ্লিষ্ট বাংলাদেশি অবিলিকৃত ১২৯টি খামসহ দূতাবাসে হাজির হয়ে বিতরণের জন্য সহযোগিতা কামনা করেন। দূতাবাসের নির্দেশনা অনুযায়ী খামসমূহ বাহরাইন পোস্ট ফেরত নিয়ে সংশ্লিষ্ট ভোটারদের নিকট আলাদাভাবে বিতরণের জরুরি ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেয়। উল্লেখ্য, এ ঘটনায় সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃক কোনো খামই খোলা হয়নি এবং তথ্যের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি।

বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটিং কার্যক্রমের শুরু থেকেই নিবন্ধিত ভোটারদের স্ব স্ব ব্যালটপ্রাপ্তি, ভোটাধিকার প্রয়োগ ইত্যাদি বিষয়ে গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে সচেতন করার পদক্ষেপ চলমান রেখেছে। পাশাপাশি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল দূতাবাসকে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102