সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটি এর মধ্যে সমঝোতা স্মারক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

আজ বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটি এর মধ্যে এক সমঝোতা স্মারক (Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় পক্ষ তাদের নিজ নিজ প্রতিষ্ঠান ও দেশের প্রচলিত আইন, বিধি, বিধান ও জাতীয় নীতিমালার আলোকে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সমঝোতার আওতায় যেসব ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলা হবে, সেগুলো হলো:
(ক) জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানসহ পারস্পরিক সম্মত যেকোনো গবেষণা ক্ষেত্রে যৌথ গবেষণা ও উন্নয়নমূলক (R&D) কার্যক্রম;
(খ) শিক্ষক, বিজ্ঞানী ও অন্যান্য গবেষণা সংশ্লিষ্ট জনবলের আদান-প্রদান (প্রশিক্ষণ, গবেষণা ও উচ্চশিক্ষার উদ্দেশ্যে);
(গ) গবেষণা প্রকল্পে পারস্পরিক অংশগ্রহণ;
(ঘ) পরামর্শসেবা (Consultancy);
(ঙ) শিক্ষা ও গবেষণা কার্যক্রমভিত্তিক প্রোগ্রাম উন্নয়ন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং কোপিন স্টেট ইউনিভার্সিটি এর পক্ষে সেন্টার ফর ন্যানো টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার। এছাড়াও বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ হতে কার্যকর হবে এবং এটি পাঁচ (৫) বছরের জন্য বলবৎ থাকবে। উভয় পক্ষের লিখিত সম্মতির ভিত্তিতে এই সমঝোতা স্মারকের মেয়াদ ভবিষ্যতে আরও বৃদ্ধি করা যেতে পারে মর্মে সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102