সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

রংপুরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধণা অনুষ্ঠান সম্পন্ন

আবদুল্লাহ আল আমিন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিনঃ
কিশোর কণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধণা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আজিজুর রহমান আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার চেয়ারম্যান ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান সুমন সরকার, রংপুর মেডিকেল কলেজ শাখার চেয়ারম্যান মো. শাওন, জেলা শাখার সাবেক চেয়ারম্যান নায়েবুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রধান অতিথি আজিজুর রহমান আজাদ তাঁর বক্তব্যে বলেন, “শুধু ভালো ফল করলেই আজকের দিনে সফল হওয়া যায় না। পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন সময়ের দাবি। তথ্যপ্রযুক্তি, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ এই চারটি বিষয়ে গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী যদি নৈতিকতায় দৃঢ় না হয়, তবে তার অর্জন দীর্ঘস্থায়ী হয় না। সৎ চরিত্র, মানবিকতা ও দেশপ্রেম এই গুণগুলো ধারণ করেই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সেই আলোকিত মানুষ তৈরির কাজটিই করে যাচ্ছে।”
অনুষ্ঠানে মোট ৩৮৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় একটি ল্যাপটপ, ক্রেস্ট, সনদ, কলম ও স্কুল ব্যাগ। এছাড়াও ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ এই তিন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

এ সময় ল্যাপটপ বিজয়ী এক শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে আরও ভালোভাবে পড়াশোনা করতে অনুপ্রাণিত করবে। কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কাছে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই।”

এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।
রংপুর অফিস
০১৭২৬৭৬০১৮৯

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102