শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বড় অঙ্কের (Large Value) কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ১১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় রাজস্ব বোর্ড করপোরেট কর পরিশোধ ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেছে আজ। অনুষ্ঠানে পরীক্ষামূলকভাবে উৎসে কর বাবদ ১৩ কোটি এবং মূসক বাবদ ৬৪ কোটি টাকার চালান এমএফএস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড- এর অনলাইন মার্চেন্ট ওয়ালেট সার্ভিসের মাধ্যমে পরিশোধ করা হয়। এর ফলে করপোরেট করদাতারা ব্যাংকে উপস্থিত না হয়ে, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড জনাব মো. আবদুর রহমান খান বলেন, “মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বড় অঙ্কের কর পরিশোধ চালু হওয়ায় করপোরেট করদাতাদের জন্য কর প্রদান আরও দ্রুত ও সহজ হবে। এটি কর সংগ্রহ ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, বর্তমানে অনেক করপোরেট প্রতিষ্ঠান এমএফএসের মাধ্যমে কর্মীদের বেতন পরিশোধ করছে। এই নতুন ব্যবস্থার ফলে তারা উৎসে করসহ বিভিন্ন ধরনের কর ও ভ্যাট একই প্ল্যাটফর্মে পরিশোধ করতে পারবে। অন্যান্য এমএফএস প্রদানকারীরাও ভবিষ্যতে এই সুবিধা চালু করবে বলে তিনি প্রত্যাশা করেন।

নতুন এই সেবার মাধ্যমে এনবিআরের ই-টিডিএস সিস্টেমে (eTDS System) উৎসে কর এবং অর্থ বিভাগের এ-চালান সিস্টেমের মাধ্যমে মূসক পরিশোধ করা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ডিজিটাল উদ্যোগের ফলে কর পরিশোধে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, লেনদেনের সময় ও ব্যয় কমবে এবং বৃহৎ অঙ্কের কর প্রদানে করদাতাগণ উৎসাহিত হবেন।

সরকারের রাজস্ব প্রশাসন আধুনিকায়ন, ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ক্যাশলেস সরকারি আর্থিক সেবা জোরদারের উদ্যোগ অব্যাহত থাকবে।

– জাতীয় রাজস্ব বোর্ড

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102