বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ এর সাথে ভারতের হাইকমিশনার Pranay Verma-এর সৌজন্য সাক্ষাৎ গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে —– নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে অপতথ্যের বিরুদ্ধে সাধারন যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ —বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্রমিকদের বড় অংশ এখনও অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ —-বাণিজ্যমন্ত্রীর খন্দকার আব্দুল মুক্তাদির শতভাগ বই পরিমার্জন হবে, শারীরীক ও মানসিক শিক্ষা বাধ্যতামূলক —শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা — শিক্ষা মন্ত্রী মশক নিয়ন্ত্রণে দিনে ৩ বার মশার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ আর্থিক খাতে অস্থির সময়: সবাই একসঙ্গে ‘ব্যক্তিগত সমস্যায়’?

নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা আবারও ফিরছেন বিএনপিতে

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী, ‘পলাতক’ আওয়ামী লীগ নেতা সৈয়দ এ. কে. একরামুজ্জামান নির্বাচান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে দাবি করেন তিনি। একরামুজ্জামানের বেশ কয়েকজন অনুসারী তার ভিডিও বার্তাটি ফেসবুকে শেয়ার করেন।
এছাড়া, দলের সিদ্ধান্ত অমান্য করে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে বহিস্কার হওয়ার পর ঘটা করে আওয়ামী লীগে যোগদান করা ধনাঢ্য ব্যবসায়ী একরামুজ্জামান আবারও বিএনপিতে ফিরছেন। আজ শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে মুঠোফোনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ জানুয়ারি যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলা এবং হত্যার অভিযোগে অন্তত ৭টি মামলা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায়। পুলিশের খাতায় ‘পলাতক’ থাকা আসামি একরামুজ্জামানের মনোনয়ন বৈধ হওয়ার পর নাসিরনগর উপজেলা বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন একরামুজ্জামান। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের যোগাদান করেন। আওয়ামী লীগে যোগ দেয়ার আগে একরামুজ্জামান দীর্ঘ সময় বিএনপির রাজনীতি করেছেন। তিনি দলটির প্রয়াত চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তবে দলের নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় ২০২৩ সালের ২৮ নভেম্বর তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি। ভোটে জেতার পর ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকা বোটক্লাবে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে নাসিরনগর উপজেলার জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন একরামুজ্জামান।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী এ. কে. একরামুজ্জামান বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে গুলশানে তারেক রহমানের সঙ্গে তিনি দেখা করেছেন। বিএনপি থেকে তার বহিস্কার আদেশ প্রত্যাহার করা হবে জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেন তারেক রহমান। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। ইতোমধ্যে আমার লোকজনকে পাঠিয়েছি মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেয়ার জন্য। আমি আবারও বিএনপিতে ফিরছি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২২ অপরাহ্ণ
  • ১৮:০৫ অপরাহ্ণ
  • ১৯:১৮ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102