রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে চর দখলকে কেন্দ্র করে হামলা, লুটপাট ও মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ! শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক বিজিবির মানবিক উদ্যোগ: পঞ্চগড়ে সীমান্তবর্তী প্রায় ৫০০ প্রান্তিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধামরাইয়ে বাজারের সড়ক দখলমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মানববন্ধন সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্পের ডিজাইন চূড়ান্ত হচ্ছে ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী আধুনিক প্রশিক্ষণ, সহজ ঋণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে তাঁতশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে —বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের বোমা সদৃশ বস্তু বোমা নয়; আতস্কিত না হওয়ার আহবান ডিএমপির ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ অল্প সময়েই অনন্য সাফল্য: প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে নতুন দৃষ্টান্ত স্থাপন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা কমিটিতে বিতর্কিত প্রকৌশলী জুয়েল

ভারত‌ বড় দুঃসংবাদ পেল বিশ্বকাপের আগে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

ভারতের ঘরে টেস্টিকুলার টরশনজনিত সমস্যায় জরুরি অস্ত্রোপচার করানো তিলক বর্মার সুস্থতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বকাপের আগে, ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান বর্তমানে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র এক মাসের কম সময় বাকি থাকা অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের বেশিরভাগ অংশ থেকে তিনি ছিটকে গেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানায়, সফল অস্ত্রোপচারের পর তিলক বর্মা বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং শুক্রবার নিজ শহর হায়দরাবাদে ফিরবেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ ১১ জানুয়ারি শুরু হবে।,ওয়ানডে ম্যাচ শেষে ২১ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। তিলক বর্মা নিশ্চিতভাবেই প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না। সিরিজের শেষ দুই ম্যাচ এবং পরবর্তীতে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও তার খেলা নিয়ে এখনো শঙ্কা রয়েছে।

বিশ্বকাপের আগে ভারতের টপ অর্ডারে তিলক বর্মার অভাব বড় ধাক্কা হতে পারে, তাঁর অনুপস্থিতি ভারতীয় দলকে কড়া প্রতিযোগিতায় উল্লেখযোগ্য দুর্বলতা দিতে পারে, বিশেষ করে আয়োজক হিসেবে শিরোপা পুনরুদ্ধারের মিশনে।

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তিলকের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য নজর রাখা হচ্ছে, যাতে সম্ভব হলে বিশ্বকাপে তিনি যোগ দিতে পারেন। তবে বর্তমান পরিস্থিতি দেখে ধারণা করা যাচ্ছে, বিশ্বকাপ শুরুর আগেই তার শতভাগ ফিটনেস পাওয়া কঠিন হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102