শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাফীর ‘প্রেশার কুকারে’ থাকছেন বুবলী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী নতুন সিনেমা নির্মাণ করছেন। নারীকেন্দ্রিক গল্পের সিনেমার নাম ‘প্রেশার কুকার’। আর এতে প্রধান চরিত্রে যুক্ত হয়ে ধামাকা দিতে যাচ্ছেন আলোচিত নায়িকা শবনম বুবলী।

জানা যায়, এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

নতুন লুকে বুবলী ‘প্রেশার কুকার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে নারীদের ঘিরে। এতে বুবলীকে একদমই ভিন্ন এক আবহে দেখা যাবে।

নিজের নতুন এই কাজ নিয়ে বুবলী গণমাধ্যমকে বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে।

চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’

এর আগে ২০২২ সালে রাফীর ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’-এ অভিনয় করেছিলেন বুবলী। দীর্ঘ বিরতির পর আবারও এই জুটি একসঙ্গে বড় পর্দার জন্য কাজ করছেন।

তবে শুধু বুবলীই নন, এই সিনেমায় আরও থাকছেন এ প্রজন্মের দুই প্রিয় মুখ নাজিফা তুষি ও মারিয়া শান্ত।

রহস্যময় পুরুষ চরিত্র পুরোদস্তুর নারীকেন্দ্রিক সিনেমা হলেও এতে একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্রের কথা শোনা যাচ্ছে। চলচ্চিত্র পাড়ায় জোর গুঞ্জন, সেই বিশেষ চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাকে।

তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা নির্মাতা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102